দুপচাঁচিয়ায় পাতিলের পানিতে পড়ে শিশুর মৃত্যু

বগুড়া প্রতিনিধি
২০ আগস্ট ২০১৮, ২১:০৩আপডেট : ২০ আগস্ট ২০১৮, ২১:০৬

বগুড়া

বগুড়ার দুপচাঁচিয়ায় বাড়িতে বড় পাতিলে রাখা পানিতে পড়ে রাবেয়া খাতুন নামে ১১ মাসের এক শিশু মারা গেছে। সোমবার দুপুরে উপজেলার পুকুরগাছা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। একমাত্র সন্তানকে হারিয়ে বাবা-মা বাকরুদ্ধ হয়ে পড়েছেন।

জানা গেছে, শিশু রাবেয়া খাতুন দুপচাঁচিয়া উপজেলার পুকুরগাছা গ্রামের গোলাম রব্বানীর মেয়ে। দুপুরে মা বেলী বেগম ঘরে জাল বুনছিলেন। এ সময় শিশু রাবেয়া হামাগুড়ি দিয়ে ঘরের বারান্দায় যায়। এক পর্যায়ে শিশুটি বারান্দায় রাখা বড় পাতিলের পানির মধ্যে পড়ে যায়। মেয়ের সাড়াশব্দ না পেয়ে মা বেলী বেগম বারান্দায় গিয়ে দেখেন রাবেয়া পাতিলের মধ্যে পড়ে আছে। শুধু তার পা দুটো উপরের দিকে রয়েছে। এসময় শিশু রাবেয়ার মায়ের চিৎকারে প্রতিবেশিরা ছুটে এসে তাকে উদ্ধার করে। কিন্তু ততক্ষণে রাবেয়া মারা গেছে।

দুপচাঁচিয়া থানার ওসি আবদুর রাজ্জাক বলেন, পানি ভর্তি পাতিলে পড়ে এক শিশু মারা গেছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী