শাজাহানপুরে বিএনপির কার্যালয় থেকে ককটেল ও অস্ত্র উদ্ধার

বগুড়া প্রতিনিধি
০৩ সেপ্টেম্বর ২০১৮, ০৯:৩০আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৮, ০৯:৩৪

বগুড়া বগুড়ার শাজাহানপুর উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে ককটেল ও অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভা শেষে পুলিশ অভিযান চালিয়ে এসব উদ্ধার করে। শাজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রামজীবন ভৌমিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপনে খবর পেয়ে রবিবার সন্ধ্যার দিকে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে অভিযান চালিয়ে দু’টি ককটেল, তিনটি হাসুয়া, একটি ছুরি, ১০টি লাঠি উদ্ধার করা হয়েছে।
শাজাহানপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আবুল বাশার পুলিশের অভিযানকে ষড়যন্ত্র উল্লেখ করে জানান, প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভা শেষে পুলিশ পরিকল্পিতভাবে অভিযান চালায়। এটি গভীর ষড়যন্ত্র ও বিএনপিকে প্রতিহত করার সরকারি অপকৌশল।
শাজাহানপুর থানার ওসি জিয়া লতিফুল ইসলাম বিএনপির নেতার অভিযোগ প্রত্যাখ্যান করে জানান, কোনও নাশকতার জন্য এসব মজুদ করা হয়েছিল। তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম