সিরাজগঞ্জে গৃহবধুকে পিটিয়ে হত্যা, স্বামী ও শ্বশুর-শ্বাশুড়ি পলাতক

সিরাজগঞ্জ প্রতিনিধি
০৪ সেপ্টেম্বর ২০১৮, ০৫:০৮আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৮, ০৫:১১

পিটিয়ে হত্যা সিরাজগঞ্জ সদর উপজেলার মেছড়ায় যৌতুকের দাবিতে আসমানী নামে এক গৃহবধুকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে নিহতের স্বামী রুবেল হোসেনসহ শ্বশুর-শাশুড়ি পলাতক রয়েছে। সোমবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৪টায় নিহতের ময়না তদন্ত শেষে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
নিহত আসমানী (২৫) সিরাজগঞ্জ সদর উপজেলার ছেড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন খানের মেয়ে ও একই ইউনিয়নের আটনাদিঘী গ্রামের রুবেল হোসেনের স্ত্রী।

নিহতের পিতা হাফিজ উদ্দিনের বরাত দিয়ে পুলিশ জানায়, ৪ বছর আগে রুবেল হোসেনের সাথে আসমানীর বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকের জন্য চাপ সৃষ্টি করে রুবেল। দুই দফায় তাকে ১ লাখ ৪০ হাজার টাকা দেওয়া হয়। গত কয়েক দিন মোটর সাইকেল কেনার কথা বলে আবারও টাকার জন্য আসমানীকে চাপ দেয় রুবেল। এর মধ্যে অন্য এক নারীর সাথে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়ে রুবেল। এঘটনায় রুবেল ও আসমানীর মধ্যে পারিবারিক বিরোধ চলে আসছিলো। এসব নিয়ে বিরোধের এক পর্যায়ে রবিবার (২ সেপ্টেম্বর) রাতে রুবেল ও তার পরিবারের সদস্যরা আসমানীকে পিটিয়ে হত্যা করে লাশ ঘরে মধ্যে ফেলে রেখে পালিয়ে যায়। সোমবার দুপুরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতের মৃতদেহ উদ্ধার করে।

নিহতের চাচা খাদেমুল হক জানান, আসমানীকে হত্যার ঘটনায় রুবেল ও তার পরিবারের সদস্যদের আসামী করে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সদর থানার উপ-পরিদর্শক (এসআই) জয়দেব সরকার জানান, নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে|

/জেজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের