সুবর্ণা হত্যা: ঢাকা থেকে গ্রেফতার করা হয় মিলনকে

পাবনা প্রতিনিধি
০৯ সেপ্টেম্বর ২০১৮, ১৪:৪০আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৮, ১৪:৫৪

সুবর্ণা হত্যা মামলার আসামি মিলন পাবনার সাংবাদিক সুবর্ণা আক্তার নদী হত্যা মামলার আসামি  শামসুজ্জামান মিলন (৪০) কে ঢাকা থেকে গ্রেফতার করে র‌্যাব। রবিবার (৯ সেপ্টেম্বর) দুপুর র‌্যাব-১২ পাবনা ক্যাম্পে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান লেফটেন্যাট কামান্ডার রুহুল আমিন।

তিনি জানান, সুবর্ণাকে হত্যার পর মামলার ৩ নম্বর আসামি মিলন পলাতক ছিল। এক নম্বর আসামি সুবর্ণার সাবেক শ্বশুর আবুল হোসেনকে গ্রেফতারের পর মিলন পালিয়ে খুলনা যায়। সেখান থেকে মোংলায় তার এক বন্ধুর বাড়িতে কিছুদিন অবস্থান করে। পরবর্তীতে মোংলা থেকে পুরান ঢাকার আরমানিটোলায় তার নিকট আত্মীয়ের বাসায় অবস্থান নেয়। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে অভিযান চালিয়ে মিলনকে গ্রেফতার করেন র‌্যাব-১২ সদস্যরা। এরপর তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হবে। তবে তার কাছ থেকে হত্যা সংশ্লিষ্ট কোনও ক্লু পাওয়া গেছে কিনা তা জানায়নি র‌্যাব।

মিলন সুবর্ণার সাবেক শ্বশুর আবুল হোসেনর মালিকানাধীন ইড্রাল ফার্মার (ইউনানী) অফিস সহকারী পদে কাজ করতো। 

২৮ আগস্ট রাতে বাসায় ঢোকার মুহূর্তে আনন্দ টিভির পাবনা প্রতিনিধি সুবর্ণাকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় সুবর্ণার মা মর্জিনা বেগম বাদী হয় নদীর সাবেক স্বামী-শ্বশুরসহ তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৫/৬ জনকে আসামি করে মামলা করেন। পরে এ ঘটনায় আবুল হোসেনকে গ্রেফতার করে ডিবি পুলিশ। এখনও গ্রেফতার হয়নি সুবর্ণার সাবেক স্বামী রাজীব হোসেন।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে