বগুড়ায় বিএনপির ২৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

বগুড়া প্রতিনিধি
০৯ সেপ্টেম্বর ২০১৮, ১৮:৩৭আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৮, ১৮:৩৭

মামলা

বগুড়ার ধুনটে নাশকতার পরিকল্পনার অভিযোগে পৌর বিএনপির সভাপতি আলিমুদ্দিন হারুন মণ্ডল ও উপজেলা বিএনপির সদস্য সচিব শরাফত জামান পাশাসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের ২৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। শনিবার রাতে ধুনট থানার এসআই শাহীন এ মামলা করেন।

ধুনট থানার ইন্সপেক্টর (তদন্ত) ফারুকুল ইসলাম জানান, শুক্রবার রাত ৯টার দিকে নিমগাছী ইউনিয়নের সোনাহাটা বাজারের একটি মাদ্রাসার পাশে বিএনপির ২৫-৩০ জন নেতাকর্মী গোপন বৈঠকে নাশকতার পরিকল্পনা করছিল। এ সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালালে নেতাকর্মীরা পালিয়ে যায়। ঘটনাস্থলে ৩টি ককটেল, কিছু লাঠিসোটা ও ইটের টুকরো পাওয়া যায়। এ ব্যাপারে ধুনট থানার এসআই  শাহীন বাদী হয়ে পৌর বিএনপির সভাপতি আলিমুদ্দিন হারুন মণ্ডল, উপজেলা বিএনপির সদস্য সচিব শরাফত জামান পাশা, যুগ্ম আহ্বায়ক গোসাইবাড়ী ইউপি চেয়ারম্যান মঈনুল হাসান মুকুল, পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম, উপজেলা ছাত্রদলের সভাপতি মোহাম্মদ আলী জন, সাধারণ সম্পাদক আবু তালহা শামীম, সাংগঠনিক সম্পাদক শাহাদত হোসেন পিস্টন, নিমগাছী ইউনিয়ন বিএনপির সভাপতি মশিউর রহমান মোল্লা, সাধারণ সম্পাদক পটু মণ্ডলসহ ১৮ জনে নাম উল্লেখ করে অজ্ঞাত ১০ জনের বিরুদ্ধে মামলা করেছেন।

পুলিশ কর্মকর্তারা জানান, আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। রবিবার বিকাল পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

মামলা প্রসঙ্গে প্রধান আসামি পৌর বিএনপির সভাপতি আলিমুদ্দিন হারুন মণ্ডল অভিযোগ করে বলেন, ‘আওয়ামী লীগ সরকার নীল নকশার নির্বাচন বাস্তবায়ন করতে পুলিশ বাহিনী দিয়ে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। কিন্তু তাদের সে স্বপ্ন কখনও পূরণ হবে না।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের