রাবিতে ভর্তির জন্য পৌনে ৩ লাখ আবেদন, বাদ পড়বে লক্ষাধিক

রাবি প্রতিনিধি
১৩ সেপ্টেম্বর ২০১৮, ১৭:৫৫আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৮, ১৮:০২

রাজশাহী বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের সম্মান প্রথম বর্ষে ভর্তির জন্য ২ লাখ ৮৫ হাজার ৫৬ জন শিক্ষার্থী আবেদন করেছেন।

এদের মধ্যে উচ্চ মাধ্যমিকের ফলাফলের ভিত্তিতে বিশেষ কোটাসহ মোট ১ লাখ ৬০ হাজার ভর্তিচ্ছু শিক্ষার্থীর আবেদন চূড়ান্তভাবে নির্বাচন করা হবে। এর ফলে প্রাথমিক আবেদনকারীদের মধ্য থেকে ১ লাখ ২৫ হাজার ৫৬জন শিক্ষার্থীর আবেদন বাদ পড়বে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের প্রশাসক অধ্যাপক খাদেমুল ইসলাম মোল্যা।

বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) তিনি জানান, যাচাই-বাছাই শেষে খুব শিগগিরই চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। চূড়ান্ত তালিকা প্রকাশের পর তালিকাভূক্ত শিক্ষার্থীদের ইউনিটভিত্তিক নির্ধারিত ফি জমা দিতে হবে।

গত ৩ সেপ্টেম্বর থেকে রাবিতে ভর্তি আবেদন শুরু হয়। ১২ সেপ্টেম্বর মধ্যরাত পর্যন্ত আবেদন প্রক্রিয়া উন্মুক্ত ছিল। আগামী ২২-২৩ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে পাওয়া যাবে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম