সারিয়াকান্দি ও ধুনটে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত

বগুড়া প্রতিনিধি
১৬ সেপ্টেম্বর ২০১৮, ২২:৫২আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৮, ২২:৫৫

ধুনটের শিমুলবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় বগুড়ায় কয়েকদিনের বর্ষণ ও উজান থেকে আসা  ঢলে সারিয়াকান্দি ও ধুনট উপজেলায় যমুনা নদীতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। রবিবার বিকালে পানি বিপদসীমার ১১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। নদীতে পানি বাড়ায় দুটি উপজেলার বিভিন্ন চরাঞ্চলের ৬২২ হেক্টর জমির ফসল তলিয়ে গেছে। শতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।  স্কুলে পানি ওঠায় শিক্ষার্থীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।

সারিয়াকান্দি উপজেলা কৃষি অফিস জানায়, নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় চালুয়াবাড়ী, কাজলা, বোহাইল, হাটশেরপুর, কুতুবপুর ও সদর ইউনিয়নে ২ হাজার ৯৪০ কৃষকের ৫৬৫ হেক্টর জমিতে লাগানো রোপাআমন, বীজতলা, আউশ, মাসকালাই, মরিচসহ বিভিন্ন মৌসুমী ফসল তলিয়ে গেছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে চালুয়াবাড়ী ইউনিয়নের হাটবাড়ি, ভাঙরগাছা চরে ২০০ মানুষের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হাসান মাহমুদ জানান, যমুনায় পানি বৃদ্ধি অব্যাহত আছে। রবিবার বিকাল ৩টায় মথুরাপুরে পানি বিপদসীমার ১১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। তিনি আরও জানান, আগামী ২০ সেপ্টেম্বর পর্যন্ত পানি বাড়তে পারে।

অন্যদিকে ধুনটে যমুনা নদীতে পানি বাড়ায় বিভিন্ন চরের ৫৭ হেক্টর জমির ফসল নিমজ্জিত হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছে শতাধিক পরিবার।

ভান্ডারবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান আতিকুল করিম আপেল জানান, গত কয়েক দিনের অব্যাহত পানি বৃদ্ধিতে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে পানিবন্দি হয়ে পড়েছে বৈশাখী চরের শতাধিক পরিবার। এভাবে পানি বৃদ্ধি পেলে শিগগিরই বাঁধের পূর্ব পাশে ও চরের ঘরবাড়িতে পানি প্রবেশ করবে। ইতোমধ্যে ভান্ডারবাড়ী ইউনিয়নের শিমুলবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বন্যার পানি প্রবেশ করেছে। এতে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের ভোগান্তি পোহাতে হচ্ছে।

উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, নদীর পানিতে চরের ৪২ হেক্টর জমির রোপা-আমন ধান, ৬ হেক্টর জমির বিভিন্ন শাক-সবজি, ৭ হেক্টর জমির মরিচ ও ২ হেক্টর জমির আখ নিমজ্জিত হয়েছে।

আরও খবর: যমুনা নদীর পানি বেড়েছে, চরাঞ্চলের নিচু এলাকা প্লাবিত

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের