সোনাতলা উপজেলা ভাইস চেয়ারম্যান গ্রেফতার

বগুড়া প্রতিনিধি
১৬ সেপ্টেম্বর ২০১৮, ২৩:৩২আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৮, ২৩:৩৪

বগুড়া বগুড়ার সোনাতলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের নায়েবে আমির এনামুল হক মন্ডলকে গ্রেফতার করা হয়েছে। আড়িয়ারঘাট বাজারে আওয়ামী লীগের আঞ্চলিক অফিস ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের মামলায় তাকে গ্রেফতার করা হয়।

রবিবার দুপুরে তাকে পরিষদের গেট থেকে গ্রেফতার করা হয়। এর আগে ওই ঘটনায় ৩৪ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

সোনাতলা থানার ওসি শরিফুল ইসলাম জানান, এনামুল হক মন্ডল মামলার প্রধান আসামি। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

গত শনিবার দুপুরে দুর্বৃত্তরা সোনাতলা উপজেলার মধুপুর ইউনিয়নের আড়িয়ারঘাট বাজারে আওয়ামী লীগের আঞ্চলিক কার্যালয়ে হানা দেয়। তারা কার্যালয়ে ঢুকে বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্যের ছবি ভাঙচর ও আগুন দিয়ে পুড়িয়ে ফেলে। এরপর চারটি ককটেল বিস্ফোরণ করে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করে। প্রতিবাদে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন সেখানে প্রতিবাদ সমাবেশ করে। এ ঘটনায় মধুপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক জাহিদ হাসান এনামুল হক মন্ডলসহ ১৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১৫-২০ জনের নামে মামলা করেন।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম