আদালতের নির্দেশ অমান্য করে কৃষকের জমি দখলের অভিযোগ

বগুড়া প্রতিনিধি
১৮ সেপ্টেম্বর ২০১৮, ১২:০১আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৮, ১২:১৩

বগুড়া বগুড়ায় আদালতের নির্দেশ অমান্য করে কৃষক খলিলুর রহমানের জমি দখলের অভিযোগ উঠেছে প্রভাবশালী প্রতিবেশীর বিরুদ্ধে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে ৯ মাস আগে লিখিত অভিযোগ করা হয়েছে। তবে এখনও তিনি কোনও ব্যবস্থা নেননি। জমি ফিরে পেতে ওই কৃষক সংশ্লিষ্ট সবার হস্তক্ষেপ কামনা করেছেন।

খলিলের অভিযোগ, বগুড়ার গাবতলী উপজেলার উজগ্রাম পাড়াবাইশা গ্রামে তার এক একর ৩৪ শতক জমি প্রতিবেশী এনামুল হক ও তার লোকজন দখল করে রেখেছেন। প্রায় দেড় বছর আগে দখল করা জমি ফিরিয়ে দিতে আদালত রায় দেন। এরপরও এনামুল ও তার লোকজন জমি ভোগ দখল করে রেখেছে। বিষয়টি ৯ মাস ইউএনএ-কে জানানোর পরও তিনি কোনও ব্যবস্থা নেননি। একইভাবে দক্ষিণপাড়া ইউনিয়নের চেয়ারম্যানের কাছেও অভিযোগ করেও লাভ হয়নি। খলিল ও তার পরিবারের সদস্যদের নানাভাবে হুমকি-ধমকি দিচ্ছে দখলদাররা। ফলে পরিবার নিয়ে তিনি নিরপত্তাহীনতায় ভুগছেন।

খলিল জানান, আদালত তার পক্ষে রায় দিলেও প্রতিপক্ষরা প্রভাবশালী হওয়ায় জমি ফেরত দিচ্ছে না।

এ বিষয়ে এনামুল হক জানান, ওই জমি তাদের নিজস্ব।

দক্ষিণপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আমিনুল ইসলাম সাইফুল জানান, খলিল ও এনামুলের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। অনেকবার চেষ্টা করেও সমাধান করা সম্ভব হয়নি।

গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামান জানান, অভিযোগ পেয়েছেন। তদন্ত করে ব্যবস্থা নেবেন।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী