প্রবীণ আ.লীগ নেতা ভুলুর দাফন সম্পন্ন

রাজশাহী প্রতিনিধি
১৯ সেপ্টেম্বর ২০১৮, ১৯:২৩আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৮, ১৯:৪৮

জাহাঙ্গীর কবির নানক ও রাসিক মেয়রসহ দলের নেতাকর্মীরা আ.লীগ নেতা বুলু জানাজায় অংশ নেন কেন্দ্রীয় যুবলীগের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা মাহবুব জামান ভুলুর দাফন সম্পন্ন হয়েছে। বুধবার বাদ জোহর জানাজা শেষে মহানগরীর হেতেমখাঁ কবরস্থানে তার লাশ দাফন করা হয়। এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য মাহবুব জামান ভুলুর মরদেহ রাজশাহী কলেজের শহীদ মিনারের সামনে রাখা হয়।

এ সময় প্রথমে কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী ও কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনে নেতৃত্বে মহানগর আওয়ামী লীগ নেতারা পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, সহ-সভাপতি মুক্তিযোদ্ধা মীর ইকবাল, সাংগঠনিক সম্পাদক আসলাম সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

এরপর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদের নেতৃত্বে জেলা আওয়ামী লীগের নেতারা শ্রদ্ধা জানান। পরে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনসহ সিটি করপোরেশনের কাউন্সিলর ও কর্মকর্তারা শ্রদ্ধা জানান। এছাড়াও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, সাংসদ ফজলে হোসেন বাদশা, সাংসদ এনামুল হক, সংরক্ষিত নারী আসনের সাংসদ আখতার জাহান প্রমুখ ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের পর মুক্তিযোদ্ধা মাহবুব জামান ভুলুকে গার্ড অব অনার দেয় পুলিশের একটি চৌকস দল। এরপর রাজশাহী কলেজ মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়।

/জেবি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রেকর্ড ভর্তুকি, মানুষের জীবনযাত্রা কতটা সহজ হবে?
রেকর্ড ভর্তুকি, মানুষের জীবনযাত্রা কতটা সহজ হবে?
ভালোবাসেন, নাকি শুধু অভ্যাসেই আটকে আছেন—বুঝবেন কীভাবে?
ভালোবাসেন, নাকি শুধু অভ্যাসেই আটকে আছেন—বুঝবেন কীভাবে?
মৃত আগ্নেয়গিরির পেটে ফুটবল মাঠ
মৃত আগ্নেয়গিরির পেটে ফুটবল মাঠ
মমতা বনাম ঋতব্রত: দল কার, আইনসভা কার 
মমতা বনাম ঋতব্রত: দল কার, আইনসভা কার 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি