নিয়ামতপুরে ভূমিদস্যুদের আক্রমণে আহত ৮, অগ্নিসংযোগ লুটপাট

নওগাঁ প্রতিনিধি
২৪ সেপ্টেম্বর ২০১৮, ১৮:৫৬আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৮, ১৯:২১

নওগাঁ নওগাঁর নিয়ামতপুর উপজেলার ভাতকুন্ডু গ্রামে ঘুমন্ত ভূমিহীন পরিবারের ওপর ভূমিদস্যুদের আকস্মিক আক্রমণে দুই নারীসহ ৮ জন গুরুতর আহত হয়েছে। এ সময় ভূমিদস্যুরা ঘরবাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাট করেছে। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।

স্থানীয় সূত্রে জানা যায়, ভাতকুন্ডু গ্রামে একটি খাস জমির ওপর গত বছরের ৩১ সেপ্টেম্বর একই গ্রামের প্রায় ৩৪টি ভূমিহীন পরিবার ঘর নির্মাণ করে বসবাস করে আসছিল। কিন্তু আদমপুর গ্রামের মৃত ফজর আলী মণ্ডলের ছেলে রফিক মণ্ডলের ওয়ারিশরা ওই সম্পত্তি নিজেদের (পত্তন সূত্রে) বলে দাবি করে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে গত ২৪ দিন অনেক দেনদরবার হয়েছে। কিন্তু সমস্যার সমাধান না হওয়ায় শেষ পর্যন্ত ভূমিহীন পরিবারগুলো আদালতের আশ্রয় নেয়। এরপর থেকে ভূমিদস্যু রফিকুলের ওয়ারিশরা বিভিন্নভাবে ভূমিহীনদের জমি থেকে উঠে যাওয়ার জন্য হুমকি দিয়ে আসছিল। অবশেষে সোমবার (২৪ সেপ্টেম্বর) ভোর ৬টায় রফিকুলের ছেলের নেতৃত্বে প্রায় ২শ’ ভাড়া করা লাঠিয়াল ঘুমন্ত ভূমিহীন পরিবারের ওপর বিভিন্ন দেশি অস্ত্র নিয়ে আক্রমণ করে।

এর ফলে ভাতকুন্ডু গ্রামের আটজন আহত হয়। তারা হলেন মৃত আব্দুর রহমানের ছেলে রিয়াজ উদ্দিন (৭০), মৃত মেহের আলীর ছেলে সামসুদ্দিন (৩৫), সাইফুল ইসলামের ছেলে শাহিন (৩২), মৃত তাছের আলীর স্ত্রী আনোয়ারা (৪৫), শাহিনের স্ত্রী ফাতেমা (২৭), রেজাবুলের ছেলে রায়হান (২১), মৃত তহির মণ্ডলের ছেলে মোজাফফর হোসেন (৪৪), মৃত ইউসুফ আলীর ছেলে রফিকুল ইসলাম (৪৫)। এরমধ্যে রিয়াজ উদ্দিন (৭০) ও সামসুদ্দিনের (৩৫) অবস্থা আশঙ্কাজনক।

ভূমিদস্যু রফিকুলের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

ভূমিহীন আব্দুর রহমান বলেন, ‘ভূমিদস্যু রফিকুলের ছেলেরা আমাদের প্রাণনাশের হুমকি দিয়ে আসছিল। আমরা বলেছি, আইনগতভাবে যদি আপনারা জমি পান তাহলে আমরা এখান থেকে চলে যাবো। কিন্তু জোর করলে যাবো না। তারা উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি)-এর কার্যালয়, থানা, এমনকি আদালতে গিয়ে কোনও ফায়দা করতে পারেনি। এখন পেশিশক্তি আর টাকার বিনিময়ে ভাড়াটিয়া লাঠিয়াল বাহিনী নিয়ে আমাদের ঘুমন্ত পরিবারের ওপর আক্রমণ করেছে। বাড়িঘরে আগুন ধরিয়ে দিয়েছে এবং মালামাল লুট করেছে।’

এ বিষয়ে নিয়ামতপুর থানার ওসি (তদন্ত) নাজমূল হক বলেন, ‘আমরা ঘটনাটি শুনেছি। রফিকুলের নেতৃত্বে বেশ কিছু লোক ভাতকুন্ডু গ্রামে একটি খাস সম্পত্তির ৩৪টি ভূমিহীন পরিবারের ওপর হামলা করেছে। এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ দায়ের করেনি। অভিযোগ দায়ের করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/জেবি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম