নাটোরে ৩ দিনব্যাপী আঞ্চলিক সাংস্কৃতিক উৎসব শুরু

নাটোর প্রতিনিধি
২৭ সেপ্টেম্বর ২০১৮, ১৯:১৫আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৮, ১৯:৫৫

নাটোরে তিন দিনব্যাপী চলনবিল আঞ্চলিক সাংস্কৃতিক উৎসব শুরু নাটোরে তিন দিনব্যাপী চলনবিল আঞ্চলিক সাংস্কৃতিক উৎসব শুরু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে নাটোরের কানাইখালী স্টেডিয়ামে এ উৎসব উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়কমন্ত্রী আসাদুজ্জামান নূর।

এ সময় আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সদর আসনের সাংসদ শফিকুল ইসলাম শিমুল, বড়াইগ্রাম-গুরুদাসপুর আসনের সাংসদ আব্দুল কুদ্দুস, জেলা প্রশাসক শাহিনা খাতুন, পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার, নাটোর পৌর মেয়র উমা চৌধুরী জলিসহ জেলা আওয়ামী লীগের নেতাকর্মী ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আয়োজক কমিটির সদস্য আলতাব হোসেন জানান, তিন দিনব্যাপী এই আয়োজনে জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ছাড়াও পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া ও জয়পুরহাটের শিল্পীরা বিভিন্ন অনুষ্ঠান পরিবেশন করবেন।

এছাড়া কলকাতার শিল্পীদের অনুষ্ঠান ও চাঁপাইনবাবগঞ্জ জেলার গম্ভীরা পরিবেশন অনেক আকর্ষণীয় হবে বলে দাবি করেছেন উৎসব কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট খগেন্দ্রনাথ রায়।

২৯ সেপ্টেম্বর রাতে এই সাংস্কৃতিক অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হবে।

/জেবি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি