‘বন্দুকের গুলি মিস হয়, কিন্তু শেখ হাসিনার কথা মিস হয় না’

জয়পুরহাট প্রতিনিধি
০১ অক্টোবর ২০১৮, ১০:১২আপডেট : ০১ অক্টোবর ২০১৮, ১০:১৫

বক্তব্য রাখছেন আবু সাঈদ আল মাহমুদ স্বপন জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি বলেছেন, ‘বন্দুকের গুলি মিস হয়, কিন্তু শেখ হাসিনার কথা মিস হয় না। উনি যা বলেন,তাই করেন। যানজট নিরসনে শেখ হাসিনা কথা দিয়েছিলেন জয়পুরহাট শহরের সড়ক চার লেনে উন্নীতকরণের। তিনি তাঁর কথা রেখেছেন।’

রবিবার(৩০ সেপ্টেম্বর) বিকালে জয়পুরহাট শহরের আড়াই কিলোমিটার প্রধান সড়ক চার লেনে উন্নীতকরণ কাজের উদ্বোধন শেষে রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এক জনসভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘বর্তমান সরকারে মেয়াদকালে জয়পুরহাটে যে উন্নয়ন হয়েছে,বিগত ৪৪ বছরে সেই উন্নয়ন হয়নি। কাজেই আগামী সংসদ নির্বাচনে জয়পুরহাটবাসীকে নৌকার পক্ষে  সমর্থন জানিয়ে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে হবে।’

জয়পুরহাট পৌর মেয়র ও আওয়ামী লীগ নেতা মোস্তাফিজুর রহমান মোস্তাক এর সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট মোমিন আহমেদ চৌধুরী,অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মন্ডল,সামছুল মোল্লা,আব্দুল মজিদ মোল্লা,জহুরুল ইসলাম,হাবিবুর রহমান,অবসর চৌধুরী প্রমুখ।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের