ঈশ্বরদীতে প্রতিপক্ষের মারপিটে আহত ইজিবাইক চালকের মৃত্যু

পাবনা প্রতিনিধি
০৫ অক্টোবর ২০১৮, ১৪:১৯আপডেট : ০৫ অক্টোবর ২০১৮, ১৪:২৫

পাবনা পাবনার ঈশ্বরদীতে প্রতিপক্ষের মারপিটে আহত ইজিবাইক চালক শফিকুল ইসলাম (৩৫) চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা গেছেন। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ভোরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান তিনি। এর আগে গত ১ অক্টোবর তাকে মারপিট করা হয়।

নিহত শফিকুল ইসলাম উপজেলার মুলাডুলি ইউনিয়নের গোয়ালবাথান পশ্চিমপাড়া গ্রামের মৃত বাবর আলীর ছেলে।

স্থানীয়রা জানান, শফিকুল সম্প্রতি একটি নতুন ব্যাটারিচালিত ইজিবাইক কেনেন। প্রতিবেশী জহুরুল ইসলাম ইজিবাইকটি চালাতে গেলে, খাদে পড়ে ক্ষতিগ্রস্থ হয়। স্থানীয়ভাবে বিষয়টি আপসের চেষ্টা করে কোনও ফল হয়নি। এ নিয়ে দ্বন্দ্বের জেরে গত ১ অক্টোবর জহুরুল ও তার সহযোগীরা শফিকুলকে বেধড়ক মারপিট করে। এতে গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঈশ্বরদী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোরে মারা যান তিনি।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন জানান, শফিকুল মারা যাওয়ার খবর পেয়েছি। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের