শেখ হাসিনা বাংলাদেশকে দিয়েছেন অর্থনৈতিক মুক্তি: পলক

নাটোর প্রতিনিধি
০৫ অক্টোবর ২০১৮, ১৪:৩০আপডেট : ০৫ অক্টোবর ২০১৮, ১৫:৫৩

জুনাইদ আহমদ পলক

তথ্য, যোগাযোগ ও প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে দিয়েছিলেন রাজনৈতিক মুক্তি। আর তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে দিয়েছেন অর্থনৈতিক মুক্তি।’

বৃহস্পতিবার নাটোরের কানাইখালী মাঠে জাতীয় উন্নয়ন মেলার আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

পলকের দাবি, ‘বাংলাদেশের উন্নয়ন করতে হলে যে ৫টি মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে তা বঙ্গবন্ধু উপলব্ধি করেছিলেন। শুধু তা-ই নয়, দেশে বিদ্যুতের প্রয়োজনীয়তাও তিনি উপলব্ধি করে ৭২’-এর সংবিধানের ১৬ অনুচ্ছেদে উল্লেখ করেছিলেন।’

তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করে বাংলাদেশকে জাতির জনকের স্বপ্নের বাংলায় রূপান্তর করাই শেখ হাসিনার একমাত্র লক্ষ্য।’

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকাকে জয়ী করতে সবার প্রতি আহ্বান জানান পলক।

/এসটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী