নওগাঁয় সাত শতাধিক পূজামণ্ডপে চলছে দুর্গোৎসবের প্রস্তুতি

নওগাঁ প্রতিনিধি
০৭ অক্টোবর ২০১৮, ১১:২৩আপডেট : ০৭ অক্টোবর ২০১৮, ১১:২৬

নওগাঁয় পূজামণ্ডপে চলছে দুর্গোৎসবের প্রস্তুতি নওগাঁয় আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুরোদমে চলছে  প্রস্তুতি। এবার নওগাঁয় ৭৮৪টি পূজামণ্ডপে অনুষ্ঠিত হবে  দুর্গাপূজা। পূজামণ্ডপ গুলোতে প্রতিমা তৈরি করতে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পীরা। ইতোমধ্যে কিছু পূজামণ্ডপে প্রতিমার মাটির কাজ শেষ পর্যায়ে। পূজার কিছুদিন পূর্বে এই প্রতিমাগুলোতে রঙ এর কাজ করা হবে ।

পূজা উদযাপন কমিটি সূত্রে জানা যায়, নওগাঁয় ১১টি উপজেলা ও ৩টি পৌরসভায় অনুষ্ঠিত হবে দুর্গাপূজা। ১৪ অক্টোবর শুভ মহালয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে দূর্গাপুজার আনুষ্ঠানিকতা শুরু হবে। এ বছর দেবী দূর্গা নৌকায় আগমন এবং ঘোড়ায় চড়ে গমন করবেন বলে জানা গেছে। আগামী ১৬ অক্টোবর থেকে দূর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। ১৯ অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হবে ৫ দিনব্যাপী এ উৎসব । এবছর জেলার বেশ কয়েকটি মন্দিরে শতাধিক প্রতিমার মণ্ডপ তৈরী করছেন পূজা আয়োজকরা। এদের মধ্যে জেলা সদরের আলুপট্টি, কালীতলা, পুরাতন ডিসি অফিস, মান্দার মৈনব, দেলুয়াবাড়ী, রাণীনগর উপজেলার হাটখলা অন্যতম। অন্য বছরের তুলনায় এ বছর পূজামন্ডপগুলোকে একটু বিশেষ ভাবে সাজানো হচ্ছে।

নওগাঁয় পূজামণ্ডপে চলছে দুর্গোৎসবের প্রস্তুতি নওগাঁর কালীতলার প্রতিমা তৈরির কারিগর সনাতন কুমার বলেন, ‘প্রতিমা প্রস্তুতির কাজ প্রায় শেষের দিকে। আর মাত্র কয়েক দিন পর থেকে আমরা প্রতিমা রঙ করা শুরু করবো।’

জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বিভাস মজুমদার গোপাল বলেন, ‘আশা করা যাচ্ছে এবার কোনও অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপাতি হবে। ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্নের দিকে।’

 নওগাঁ পুলিশ সুপার মো. ইকবাল হোসেন বলেন, দুর্গোৎসবে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর নিরাপত্তার ব্যবস্থা গ্রহণসহ নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের