সিরাজগঞ্জে পাউবোর ক্রসবার-৩ বাঁধের ১২০ মিটার অংশে ধস

সিরাজগঞ্জ প্রতিনিধি
০৭ অক্টোবর ২০১৮, ২১:০০আপডেট : ০৭ অক্টোবর ২০১৮, ২১:০০

  যমুনার পশ্চিম তীরে সিরাজগঞ্জে পাউবোর শহর রক্ষা বাঁধ সংলগ্ন ক্রসবার-৩ এর বন্যা নিয়ন্ত্রন বাঁধের ১২০ মিটার অংশে ধস দেখা দিয়েছে

যমুনার পশ্চিম তীরে সিরাজগঞ্জে পাউবোর শহর রক্ষা বাঁধ সংলগ্ন ক্রসবার-৩ এর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ১২০ মিটার অংশে ধস দেখা দিয়েছে। রবিবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে প্রায় পৌনে দুই কিলোমিটার দৈর্ঘ্যের ক্রসবার-৩ বাঁধের পূর্বদিকের তীরবর্তী অংশে এ ধস দেখা দেয়। ধসের খবর পেয়ে পাউবো কর্মকর্তারা ঘটনাস্থলে পরিদর্শন করে তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছেন। তারা ঠিকাদারদের দিয়ে তাৎক্ষণিক বালির বস্তা ফেলার ব্যবস্থা করে।

পরিদর্শনরত পাউবোর কর্মকর্তারা ধসের কারণ হিসেবে বাঁধের পাশে অবৈধ বালি উত্তোলনের পাশাপাশি যমুনার ঘুর্ণাবর্তকে দায়ি করেছে। এ ধস নিয়ে স্থানীয়দের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে।

পাউবো ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত প্রায় ৩ বছর সময় নিয়ে এবং প্রায় ৮২ কোটি টাকা ব্যায়ে ‘চায়না হারবার ইঞ্জিনিয়ারিং কোম্পানি’ যমুনার খনন কাজের ফেলে দেওয়া বালি দিয়ে ক্রসবার-৩ বন্যা নিয়ন্ত্রণ বাঁধটি তৈরি করে। ক্যাপিটাল ড্রেজিং রিভার সিস্টেম ইন বাংলাদেশ প্রকল্পের মাধ্যমে বাঁধটি নির্মাণ করায় পশ্চিমে বিশাল আয়তনের এলাকা জেগে উঠে।  রবিবার সকালে যমুনা নদীর আকস্মিক ঘূর্ণাবর্তের কারণে ক্রসবার বন্যা নিয়ন্ত্রণ বাঁধের নিচে লাঞ্চিং অ্যাপ্রোন বা ঢালের তলদেশে প্রথমে মাটি সড়ে গিয়ে জিওব্যাগের স্তর ছিড়ে যায়। এরপর নিচে থাকা জিওব্যাগগুলোসহ ওপরের কংক্রিট ব্লক সড়ে গিয়ে বিশাল আকৃতির গর্তের সৃষ্টি হয়। যমুনায় পানির স্তর কম থাকলেও ক্রসবার বাঁধের পাশে অসময়ে আকস্মিক প্রবল ঘূর্ণাবর্ত সৃষ্টির কারণে মুহূর্তের মধেই ছোটবড় ৩টি গর্ত সৃষ্টি হয়েছে। শুরু থেকেই বাঁধের অদূরে ও উত্তর-দক্ষিণে অবৈধভাবে বালি তুলে আসছেন স্থানীয় বালুখেকোরা। জেলা প্রশাসন থেকে প্রায়ই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হলেও তাদের দৌরাত্ব কমেনি।

যমুনার পশ্চিম তীরে সিরাজগঞ্জে পাউবোর শহর রক্ষা বাঁধ সংলগ্ন ক্রসবার-৩ এর বন্যা নিয়ন্ত্রন বাঁধের তিনটি স্থানে ধস দেখা দিয়েছে

পাউবোর উপ-সহকারী প্রকৌশলী রনজিৎ কুমার সরকার বলেন, বাঁধের অদূরে অবৈধভাবে বালি উত্তোলণের ফলে গত কয় মাস আগেও একই স্থানে ঝুঁকিপূর্ণ অবস্থার সৃষ্টি হয়। সতর্ক বার্তাসহ জেলা প্রশাসন ও পাউবোর ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। তখনও বালির বস্তা ফেলে বাঁধ সুরাক্ষার চেষ্টা করা হয়েছিল। ফের বাঁধের অদূরে অবৈধ বালি উত্তোলণের কারণে বাঁধে নাজুক অবস্থা সৃষ্টি হয়েছে।

পাউবোর স্থানীয় নির্বাহী প্রকৌশলী আরিফুল ইসলাম ধসের স্থান পরিদর্শনে এসে বলেন, ‘বাঁধের অদূরে অবৈধভাবে বালি উত্তোলণের দায়ে জেলা প্রশাসন থেকে বেশ কয়জন বলগেট ও বাংলা ড্রেজার চালক-শ্রমিককে আটকসহ ৭ লাখ টাকা জরিমানা করা হয়েছে।’

বগুড়া অঞ্চলের তত্বাবধায়ক প্রকৌশলী সৈয়দ হাসান ইমাম বলেন, ‘অবৈধভাবে বালি উত্তোলণের কারণে বাঁধের পাশে কিছুটা ঝুঁকিপূর্ণ ছিল। কিন্তু, গত কয়দিনে ক্রসবার-৩ বাঁধের পাশে আকস্মিক প্রবল ঘূর্ণাবর্তের কারণে প্রায় ১২০ মিটার অংশে ছোটবড় ৩টি ধসের সৃষ্টি হয়। ধস নিয়ন্ত্রণে আপাতত জিওব্যাগে বালি ভরে ফেলা হচ্ছে। আগামীতে পাউবোর ডিজাইন শাখার অনুমোদন নিয়ে বরাদ্দ সাপেক্ষে স্থায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

সিরাজগঞ্জ ক্রসবার-৩

সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সরকার মোহাম্মদ রায়হান বলেন, ‘পাউবো থেকে আমাদের অবগত করা হলে তাৎক্ষণিক আমরা বাঁধের পাশে অবৈধ বালি উত্তোলণকারীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করি। গত মাসে মোবাইল কোর্ট পরিচালনা করে বেশ কয়জনকে আটক ও জরিমানা করা হয়েছে। পাউবোর প্রয়োজন পড়লে আবারও মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।’

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের