বগুড়ার শেরপুরে দুই কোচের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ১৫

বগুড়া প্রতিনিধি
১৩ অক্টোবর ২০১৮, ১২:৩৫আপডেট : ১৩ অক্টোবর ২০১৮, ১২:৩৫

দুর্ঘটনায় উল্টে যাওয়া এনা পরিবহনের বাস

বগুড়ার শেরপুর উপজেলায় ঢাকা-বগুড়া মহাসড়কে দুটি কোচের মুখোমুখি সংঘর্ষে অভি আলম আকাশ (২৮)নামে এক চালক নিহত ও কমপক্ষে ১৫ যাত্রী আহত হয়েছেন। উপজেলার হাজিপুর এলাকায় শুক্রবার গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে। আহতদের কয়েকজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত চালক অভি আলম বগুড়ার শাজাহানপুরের পুরানবাড়িয়া গ্রামের মশিউর রহমানের ছেলে।

আহতরা হলেন, কুড়িগ্রামের নাগেশ্বরীর আঞ্জুয়ারা বেগম (৩৫), সুরাইয়া খাতুন (১০), রংপুর সদরের ইমন হাসান (২৮), বিজয় কুমার (২৪), রায়হান ইসলাম (৪০), সেকেন্দার আলী (৪৪), মামনুর রশীদ (২২), গাইবান্ধার আল মামুন (৪০), বিনদি সরকার (৩৪), রংপুরের গঙ্গাচড়ার ফরহাদ হোসেন (৩৩), মিঠাপুকুরের রবিউল (২৯), কুড়িগ্রামের রাজারহাটের শামীম হোসেন (২২) ও উলিপুরের মাজেদুল ইসলাম (১৮)।

হাইওয়ে পুলিশ বগুড়া অঞ্চলের কুন্দারহাট ফাঁড়ির ইনচার্জ এসআই কাজল নন্দী ও অন্যরা জানান, ঢাকা ছেড়ে আসা রংপুরগামী এনা পরিবহনের একটি কোচ ও কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী মা মনিকা পরিবহনের একটি কোচ শুক্রবার রাত ৩টা ৫০ মিনেটের দিকে বগুড়ার শেরপুরের হাজিপুর এলাকার পৌঁছে একটি কোচ নিয়ন্ত্রণ হারালে দুটি কোচের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে এনা পরিবহনের কোচটি উল্টে গেলে চালক অভি আলম আকাশ মারা যায়। এসময় দুই কোচের অন্তত ১৫ যাত্রী আহত হয়েছে।পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা হতাহতদের উদ্ধার করেছে। আহত কয়েকজনকে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পরপরই মহাসড়কে আধাঘণ্টা যান চলাচল বিঘ্নিত হয়েছে।

শনিবার সকালে এসআই কাজল নন্দী জানান, কোচ দুটি জব্দ করা হয়েছে। শেরপুর থানায় মামলার প্রস্তুতি চলছে।

শেরপুর থানার ওসি হুমায়ুন কবীর জানান, দুর্ঘটনার পরপরই মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী