ষড়যন্ত্র থেমে নেই, নির্বাচনকে ঘিরে ষড়যন্ত্র হচ্ছে: ছাত্রলীগ সভাপতি

রাবি প্রতিনিধি
১৪ অক্টোবর ২০১৮, ১১:৩৪আপডেট : ১৪ অক্টোবর ২০১৮, ১১:৩৯

বক্তব্য রাখছেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন বলেছেন, ‘আগামী নির্বাচনে নির্ধারিত হবে এদেশে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনা থাকবে নাকি থাকবে না।  ২০০৪ সালে গ্রেনেড হামলার মধ্য দিয়ে এদেশ থেকে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতানকে শেষ করে দিতে চেয়েছিল একটি চক্র। ষড়যন্ত্র থেমে নেই, আগামী নির্বাচনকে ঘিরে ষড়যন্ত্র হচ্ছে। তাই বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবায়নে আগামী  নির্বাচনে দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ছাত্রলীগের নেতাকর্মীদের বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’

শনিবার রাত সাড়ে ১১টার  দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ সুখরঞ্জন সমাদ্দান ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে (টিএসিসি) ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এসময় শিক্ষা ও পাঠচক্র কার্যক্রমের উদ্ধোধন করেন তিনি। রাবি ও রুয়েট শাখা ছাত্রলীগ যৌথভাবে এ অনুষ্ঠানে আয়োজন করে।

রাবি ও রুয়েট শাখা নেতাকর্মীদের উদ্দেশে ছাত্রলীগ সভাপতি বলেন, ‘আপনাদের দায়িত্ব অনেক। ছাত্রলীগের অন্যান্য ইউনিট থেকে রাবি ও রুয়েট ছাত্রলীগের প্রতি আমাদের আশা ভরসা অনেক বেশি। আপনারা মেধাবী ও তরুণ। আগামী দিনে দেশের নেতৃত্ব দিবেন আপনারই।  রাষ্ট্রযন্ত্রের  প্রতিটি স্থানে আপনারাই কাজ করবেন।’

রাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আনিকা ফারিহা জামান অর্ণা, রুয়েট ছাত্রলীগের সভপতি নাইম রহমান নিবিড়, সাধারণ সম্পাদক চৌধুরী মাহফুজুর রহমান তপু। এতে সভাপতিত্ব করেন রাবি শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী