ধুনটে স্বেচ্ছাসেবক লীগ সভাপতির বিরুদ্ধে আ.লীগ নেতাকে লাঞ্ছিতের অভিযোগ

বগুড়া প্রতিনিধি
১৭ অক্টোবর ২০১৮, ১১:৫৪আপডেট : ১৭ অক্টোবর ২০১৮, ১১:৫৫

বগুড়া বগুড়ার ধুনট উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সুলতান মাহমুদের বিরুদ্ধে পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সাবেক পৌর কাউন্সিলর আল আমিন তরফদারকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৬ অক্টোবর) দুপুরে ধুনট মডেল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। তাকে প্রাণনাশের হুমকিও দেওয়া হচ্ছে বলে জানান তিনি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আল আমিন জানান, তার ভায়রা চিকাশী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক ঈমান আলীর সঙ্গে প্রতিবেশী ঘুতু মিয়ার পূর্ব বিরোধ রয়েছে। এর জেরে ঈমান আলীকে মারধর করার জন্য স্বেচ্ছাসেবক লীগ নেতা সুলতান মাহমুদ ২০ হাজার টাকা নেন ঘুতু মিয়ার কাছ থেকে।

আল আমিন বলেন, বিষয়টি জানার পর গত ১২ অক্টোবর আমি গ্রাম্য শালিসে বিরোধ মিটিয়ে ফেলতে ঘুতুকে অনুরোধ করি। পরে ঘুতু ফোনে সুলতানকে ডেকে আনলে সে এসেই ধুনট বাজারে আমাকে প্রকাশ্যে অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধর করে। এ ঘটনায় প্রেক্ষিতে পরদিন ধুনট উপজেলা আওয়ামী লীগের নেতাদের সুপারিশসহ জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে লিখিত অভিযোগ করি। কিন্তু মঙ্গলবার দুপুর পর্যন্ত তারা সুলতানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি। সাংগঠনিক ব্যবস্থা না নেওয়ায় সুলতান আমাকে প্রাণনাশের হুমকি দিচ্ছে।

তবে মারধরের অভিযোগ অস্বীকার করে সুলতান মাহমুদ বলেন, আওয়ামী লীগ নেতা আল আমিন তরফদার আমার কাছ থেকে ৭০ হাজার টাকা ধার নিয়েছে। দীর্ঘদিন টাকা ফেরত না দেওয়ায় তার সঙ্গে বাকবিতণ্ড ও ধাক্কাধাক্কি হয়েছে। এছাড়া কাউকে মারধরের জন্য কারও কাছে টাকা নেওয়া হয়নি।

ধুনট উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল হাই খোকন বলেন, ব্যক্তিগত বিষয় নিয়ে দু’জনের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে। দলীয়ভাবে মীমাংসা করে দেওয়া হবে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের