উল্লাপাড়া থেকে সিএমএইচে আনা হয়েছে এইচ টি ইমামকে

সিরাজগঞ্জ প্রতিনিধি
১৭ অক্টোবর ২০১৮, ১৭:৫৮আপডেট : ১৭ অক্টোবর ২০১৮, ১৮:৫৭

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টাকে ঢাকার সিএমএইচে নেওয়া হচ্ছে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামকে বুধবার দুপুরে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় থেকে হেলিকপ্টারে ঢাকার সিএমএইচে নেওয়া হয়েছে। তিনি সিরাজগঞ্জের উল্লাপাড়ায় একটি শিক্ষাপ্রতিষ্ঠানের নামফলক উন্মোচন অনুষ্ঠানে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত ঢাকায় নেওয়া হয়। উপদেষ্টার ছেলে স্থানীয় এমপি তানভীর ইমাম সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

সিরাজগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মো. সাইফুল ইসলাম এ প্রতিবেদককে জানান, উপদেষ্টার অসুস্থতার খবর পেয়ে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ হেল মাফির নেতৃত্বে চিকিৎসকদের একটি দল তাকে দেখতে যান। হঠাৎ রক্তচাপ কমে যাওয়ায় তিনি অসুস্থ হয়ে পড়েন। তাকে ঢাকায় নিয়ে যাওয়ার আগে তিনি সুস্থ ছিলেন। সিএমএইচ থেকে ডাক্তার লে. কর্নেল ইউসুফের নেতৃত্বে হেলিকপ্টারে আসা ৩ সদস্যের চিকিৎসক দল উপদেষ্টা এইচ. টি. ইমামের সোনতলার গ্রামের বাড়িতে গিয়ে তার শারীরিক অবস্থা পরীক্ষা করেন।

উপদেষ্টার নামে উল্লাপাড়া এইচ. টি. ইমাম ডিগ্রি কলেজ ও এইচ. টি. ইমাম গার্লস স্কুল অ্যান্ড কলেজের নামফলক উন্মোচন অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে তার বক্তব্য রাখার কথা ছিল। এ উপলক্ষে প্রতিষ্ঠান দুটির পক্ষ থেকে উপজেলা পরিষদ চত্বরে অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়। বেলা ১০টা ৩০ মিনিটে উপদেষ্টা তার কলেজের উদ্বোধনী নামফলক উন্মোচন ও দোয়া অনুষ্ঠান শেষে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।

উপদেষ্টার ছেলে স্থানীয় এমপি তানভীর ইমাম সাংবাদিকদের জানান, তার বাবাকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে সিএমএইচে নিয়ে যাওয়া হয়েছে। সকালে হঠাৎ অসুস্থ হলেও ঢাকায় রওনা হওয়ার আগে তিনি সুস্থ ছিলেন।

/জেবি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান