ধুনটে আ.লীগ নেতাকে মারধরের অভিযোগে স্বেচ্ছাসেবক লীগ নেতা বহিষ্কার

বগুড়া প্রতিনিধি
১৮ অক্টোবর ২০১৮, ১৭:৫৯আপডেট : ১৮ অক্টোবর ২০১৮, ১৮:৪২

বহিষ্কৃত উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুলতান মাহমুদ বগুড়ার ধুনটে পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আল আমিন তরফদারকে মারধরের অভিযোগে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুলতান মাহমুদকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাজেদুর রহমান শাহীন বিষয়টি নিশ্চিত করেছে।

তিনি আরও জানান, আওয়ামী লীগের প্রবীণ নেতাকে মারধর ও সংগঠনবিরোধী কাজে জড়িত থাকায় তার বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অভিযোগে জানা গেছে, বিরোধের জের ধরে স্বেচ্ছাসেবক লীগ নেতা সুলতান মাহমুদ গত ১২ অক্টোবর আওয়ামী লীগ নেতা আল আমিন তরফদারকে লাঞ্ছিত করে এবং প্রাণনাশের হুমকি দেয়। এর প্রতিকার পেতে তিনি ১৬ অক্টোবর সংবাদ সম্মেলন ও ১৭ অক্টোবর বুধবার উপজেলা আওয়ামী লীগের সভাপতি টিআইএম নুরুন্নবী তারিক ও সাধারণ সম্পাদক আবদুল হাই খোকনের কাছে নালিশ করেন। নেতারা এ ব্যাপারে ব্যবস্থা নিতে জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাজেদুর রহমান শাহীন ও সাধারণ সম্পাদক জুলফিকার শান্তকে অনুরোধ করেন। পরে তারা ধুনট উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুলতান মাহমুদকে সংগঠন থেকে সাময়িক বহিষ্কার করেন।

বহিষ্কৃত স্বেচ্ছাসেবক লীগ নেতা সুলতান মাহমুদ জানান, ‘আওয়ামী লীগ নেতা আল আমিন তরফদার তার কাছ থেকে ৭০ হাজার টাকা ধার নিয়ে ছিলেন এবং এক আত্মীয়কে বিদেশ পাঠানোর নাম করে সাড়ে ৪ লাখ টাকা নিয়েছেন। দীর্ঘদিনেও টাকা ফেরত না দেওয়ায় তার সঙ্গে বাকবিতণ্ডার একপর্যায়ে ধাক্কাধাক্কি হয়েছে। তাকে মারপিট করিনি বা হুমকি দেইনি।

/জেবি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের