বালুবাহী বলগেটের ধাক্কায় ব্রিজ ভেঙে খালে, দুর্ভোগে ২০ গ্রামের মানুষ

ঝালকাঠি প্রতিনিধি
২৩ অক্টোবর ২০১৮, ০৯:৫৯আপডেট : ২৩ অক্টোবর ২০১৮, ১০:১০

ভেঙে যাওয়া সেতু বালুবাহী বলগেটের ধাক্কায় ঝালকাঠির রাজাপুরের গালুয়া-সাতুরিয়া ইউনিয়নের সংযোগ ব্রিজটি ভেঙে গেছে। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় দুর্ভোগে পড়েছেন দুই ইউনিয়নের ২০ গ্রামের মানুষ। সোমবার রাতে দুর্ঘটনাটি ঘটে। পুলিশ এ ঘটনায় বলগেটের সুকানি ও মিস্ত্রিসহ বলগেটটি আটক করেছে।

ব্রিজটি ভেঙে যাওয়ায় খাল দিয়ে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে। এছাড়া ব্রিজের দুই প্রান্তে স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীসহ হাজার হাজার মানুষের চলাচলে চরম দুর্ভোগের সৃষ্টি হয়েছে।

উপজেলার ১০৭ নং মধ্য চাড়াখালি সরকারি প্রাথামিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একে আজাদ খান জানান, সোমবার ভোররাতে বালু ভর্তি বলগেটের ধাক্কায় ব্রিজটির মাঝ বরাবর ভেঙে খালের মধ্যে পড়েছে। দুই ইউনিয়নের একমাত্র সংযোগ ব্রিজটি ভেঙে পড়ায় আশপাশের কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় এক হাজার শিক্ষার্থীর স্কুলে যাওয়া আসা বিঘ্নিত হবে। এছাড়া আশপাশের প্রায় ২০টি গ্রামের হাজার হাজার মানুষের যাতায়াত ব্যবস্থায় চরম দুর্ভোগ পোহাতে হবে।

দ্রুত ব্রিজটি মেরামত কিংবা পুনর্নির্মাণ না করা হলে স্থানীয়দের নিত্য প্রয়োজনীয় অনেক কাজও ব্যাহত হবে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

রাজাপুর থানার ওসি শামসুল আরেফিন জানান, এ ঘটনায় ভাণ্ডারিয়ার নজরুল ইসলামের মালিকানাধীন হিযরত-১ নামের বলগেট, সুকানি হাসান খান (৩০) ও মিস্ত্রি সাইমুন হাওলাদার (২৩) কে আটক করা হয়েছে। সুকানির ভুলে দুর্ঘটনাটি ঘটলেও কোনও হতাহত ঘটনা ঘটেনি।

এলজিইডির রাজাপুর উপজেলা প্রকৌশলী লুৎফর রহমান জানান, প্রায় ১৫ বছর আগে ব্রিজটি নির্মাণ করা হয়েছিল। ব্রিজটি জরুরি ভিত্তিতে পুনর্নির্মাণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আবহিত করা হবে।

 

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী