রাবি’র ভর্তি পরীক্ষায় জালিয়াতির দায়ে যুবকের কারাদণ্ড

রাবি প্রতিনিধি
২৩ অক্টোবর ২০১৮, ১৪:০৬আপডেট : ২৩ অক্টোবর ২০১৮, ১৪:০৬

রাজশাহী বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় জালিয়াতির দায়ে একজনকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৩ অক্টোবর) সকাল ১০টার দিকে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট মোছা. রনী খাতুন এ আদেশ দেন।
আটক যুবকের নাম মো. মুনসুর রহমান। তিনি রাজশাহীর বাঘা উপজেলার মনিগ্রাম এলাকার বাসিন্দা। মুনসুর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২০১০-১১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিল। অন্যের পরিবর্তে পরীক্ষা (প্রক্সি) দিতে এসে তিনি আটক হন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেন, ‘সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত ‘বি-২’ ইউনিটের পরীক্ষা চলাকালে সৈয়দ ইসমাঈল হোসেন সিরাজী ভবনের ৪২৫ নম্বর থেকে ওই শিক্ষার্থী আটক করা হয়। মুনসুর অনের পরিবর্তে প্রক্সি দিতে এসেছিল। পরে ভ্রাম্যমাণ আদালতে তাকে এক বছরের শাস্তি দেওয়া হয়।’

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম