প্রথম বিয়ে গোপন রেখে দ্বিতীয় বিয়ের দায়ে দণ্ড

বগুড়া প্রতিনিধি
২৪ অক্টোবর ২০১৮, ২৩:৫৯আপডেট : ২৫ অক্টোবর ২০১৮, ০০:০৩

শাপলা আকতার লিলি বগুড়ায় প্রথম বিয়ে গোপন রেখে দ্বিতীয় বিয়ে করার অপরাধে শাপলা আকতার লিলি (২৬) নামে এক গৃহবধূকে দণ্ড দেওয়া হয়েছে। তাকে দু’বছর সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। বুধবার (২৪ অক্টোবর) বিকালে বগুড়ার চতুর্থ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছমা মাহমুদ এ রায় দেন।

মামলা সূত্রে জানা গেছে, শাপলা আকতার লিলি গাবতলী উপজেলার মহিষাবান গ্রামের আবুল কালামের মেয়ে। ২০১১ সালে শাজাহানপুর উপজেলার শেরকোল গ্রামের মৃত আফসার আলীর ছেলে রাজু আহম্মেদের সঙ্গে বিয়ে হয়। ৪ বছর সংসার করার পর ২০১৫ সালে তিনি এ বিয়ে গোপন করে কুমারী সেজে গাবতলী উপজেলার ধোড়া গ্রামের আমজাদ হোসেন মোল্লার ছেলে আপেল মাহমুদ রনিকে বিয়ে করেন। বিয়ের কথা জানাজানি হলে প্রথম স্বামী রাজু আহম্মেদ আদালতে লিলিসহ ৬ জনের বিরুদ্ধে মামলা (নং-২৪৪সি/১৫/গাব) করেন। আদালতের নির্দেশে তদন্ত শেষে গাবতলী মডেল থানার এসআই জাহিদুল ইসলাম লিলিসহ অন্যদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। সাক্ষ্য গ্রহণ শেষে আদালত বিয়ে গোপন করে কুমারি সেজে দ্বিতীয় বিয়ে করার অপরাধ প্রমাণ হওয়ায় পেনাল কোডের ৪৯৪ ধারায় বুধবার বিকালে শুধু শাপলা আকতার লিলিকে উল্লেখিত সাজা দেন। লিলি পলাতক রয়েছেন। গ্রেফতারের পর থেকে তার সাজা কার্যকর হবে।

বাদী পক্ষের আইনজীবী শাহাদত হোসেন জানান, দ্বিতীয় স্বামী আপেল মাহমুদ রনিও আদালতে একই ধরনের মামলা করেন। অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত ওই মামলাতেও গত ৩ জানুয়ারি লিলিকে দেড় বছর বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করেছিলেন। দুই মাস সাজাভোগের পর তিনি জজকোর্টে আপিল করে জেল থেকে জামিনে ছাড়া পান।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান