দুই বন্ধুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো স্কুলছাত্রের

নাটোর প্রতিনিধি
৩০ অক্টোবর ২০১৮, ২০:৫১আপডেট : ৩০ অক্টোবর ২০১৮, ২১:১২

দুই বন্ধুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো স্কুলছাত্রের নাটোরের লালপুর উপজেলার পদ্মা নদীতে ডুবে যাওয়া দুই বন্ধুকে রক্ষা করতে গিয়ে আশরাফ সিদ্দিকী আবির (১৪) নামে এক স্কুলছাত্র মারা গেছে। ডুবে যাওয়া দুই সহপাঠীকে শেষ পর্যন্ত অন্য বন্ধুরা রক্ষা করলেও আবিরকে মৃত উদ্ধার করা হয়। মঙ্গলবার (৩০ অক্টোবর) সন্ধ্যা পৌনে সাতটার দিকে লাশটি উদ্ধার করা হয়।

লালপুর থানার ওসি নজরুল ইসলাম জুয়েল বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত আশরাফ লালপুর উপজেলার রুইগাড়ি গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে এবং নর্থবেঙ্গল সুগার মিলস উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।
লালপুর থানার ওসি নজরুল ইসলাম জানান, সরকারের ‘সৃজনে উন্নয়নে বাংলাদেশ’ কর্মসূচির উৎসব পালনে নর্থবেঙ্গল সুগার মিলস স্কুল ভেন্যু হিসেবে ব্যবহার হচ্ছে। শিক্ষার্থীদের বিজয়ফুল প্রতিযোগিতার কারণে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় অ্যাসেম্বলি শেষে শিক্ষার্থীদের ছুটি দেওয়া হয়। এ সময় আবিরসহ নবম শ্রেণির ১৬ শিক্ষার্থী একসঙ্গে গৌরীপুরে পদ্মা নদী দেখতে যায়। বেলা ১২টার দিকে একপর্যায়ে তারা হাঁটু পানিতে নেমে সেলফি তুলতে যায়। এ সময় সায়েম ও তানজিল পানিতে তলিয়ে যেতে থাকে। এ সময় আবির সাঁতার না জেনেও তাদের উদ্ধার করতে যায়। একপর্যায়ে সে পানিতে ডুবে যায়। পরে অন্য বন্ধুরা সায়েম ও তানজিলকে উদ্ধার করতে পারলেও আবির নিখোঁজ থাকে।
ওসি আরও জানান, খবর পেয়ে স্থানীয় সাংসদ আবুল কালাম আজাদ, উপজেলা চেয়ারম্যান হারুনর রশিদ পাপ্পু, উপজেলা নির্বাহী আফিসার উম্মুল বানীন দ্যুতি ও থানার ওসি নজরুল ইসলাম জুয়েল ঘটনাস্থলে ছুটে যান। কিন্তু স্থানীয় লোকজন অনেক খোঁজ করেও আবিরের কোনও সন্ধান পায়নি। পরে রাজশাহীতে ডুবুরি দলকে খবর দেওয়া হয়। ডুবুরি দল রাত ৬টা ৪১ মিনিটে আবিরের লাশ উদ্ধার করে।

/এআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের