জুয়েলার্সে সিঁদ কেটে সোনা চুরি

নওগাঁ প্রতিনিধি
০৩ নভেম্বর ২০১৮, ১৫:৫৩আপডেট : ০৩ নভেম্বর ২০১৮, ১৫:৫৩

এভাবে সিঁদ কেটে জুয়েলার্সে ঢোকে চোরেরা নওগাঁ শহরে রুমী জুয়েলার্স নামে একটি গয়নার দোকানে সিঁদ কেটে সোনা চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (২ নভেম্বর) রাতে চুরির এ ঘটনা ঘটে। শনিবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে দোকান খোলার পর বিষয়টি জানা যায়।

দোকানের মালিক তৌফিকুল ইসলাম বলেন, ‘পাশের আঁখি ইলেকট্রনিক্স নামের একটি দোকানের ভেতর দিয়ে সিঁদ কেটে জুয়েলার্সে ঢোকে চোরেরা। তারা জুয়েলার্সের দুটি সিন্দুক ভেঙে সব স্বর্ণ ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। যার পরিমাণ প্রায় চারশ থেকে পাঁচশ ভরি।’

সিঁদ কাটা জুয়েলার্সের পাশে পুলিশ ও স্থানীয়দের ভিড় চুরির খবর পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেন তারা।

নওগাঁর পুলিশ সুপার মো. ইকবাল হোসেন বলেন, ‘রুমি জুয়েলার্সে সোনা ও স্বর্ণালংকার লুটের ঘটনায় পুলিশের একাধিক গোয়েন্দা টিম মাঠে নেমেছে। দ্রুতই ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত ও আটক করা হবে। এ বিষয়ে নওগাঁ সদর মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি