‘বঙ্গবন্ধু জাতীয় চারনেতাকে গড়েছিলেন বলেই স্বাধীনতা পেয়েছি’

রাজশাহী প্রতিনিধি
০৪ নভেম্বর ২০১৮, ০৯:৫৮আপডেট : ০৪ নভেম্বর ২০১৮, ১০:১০

জেলহত্যা দিবসে শ্রদ্ধা জানাচ্ছেন রাজশাহীর মেয়র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার আদর্শ থেকে বিচ্যুত না হওয়ার আহ্বান জানিয়েছেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। শনিবার বিকালে টিটি কলেজ মিলনায়তনে রাজশাহী মহানগর বঙ্গবন্ধু পরিষদ আয়োজিত জেলহত্যা দিবস স্মরণে আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।

মেয়র লিটন বলেন, ‘আমার বাবা শহীদ কামারুজ্জামানসহ জাতীয় চারনেতাকে বঙ্গবন্ধু নিজ হাতে গড়েছিলেন। বঙ্গবন্ধু জাতীয় চার নেতাকে গড়েছিলেন বলেই আমরা স্বাধীনতা পেয়েছি। বঙ্গবন্ধুর নির্দেশ মতো জাতীয় চারনেতা মুক্তিযুদ্ধ পরিচালনার গুরু দায়িত্ব পালন করেছিলেন। আমরা জাতীয় চারনেতার ঋণ পরিশোধ করতে পারবো না। ঋণ পরিশোধ করতেও চাই না। আমরা যাতে বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার আদর্শ অনুসরণ করে চলতে পারি। আমরা যেন তাদের সেই আদর্শ থেকে পথভ্রষ্ট না হই। আজকের দিনে এটিই আমার কামনা।’

‘বঙ্গবন্ধু জাতীয় চারনেতাকে গড়েছিলেন বলেই স্বাধীনতা পেয়েছি’ লিটন আরও বলেন, ‘জাতীয় চার নেতা ছিলেন অতুলনীয়। তারা ছিলেন বাঙালি জাতির সর্বকালের সর্বশেষ্ঠ নেতা বঙ্গবন্ধু অত্যন্ত ঘনিষ্ঠ। বঙ্গবন্ধুর প্রতি ছিলো তাদের অগাধ শ্রদ্ধা ও ভালোবাসা। দেশ ও দেশের মানুষের প্রতি তাদের ভালোবাসার তুলনা নেই।’

প্রধান আলোচকের বক্তব্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক সাইদুর রহমান খান বলেন, ‘জাতীয় চারনেতার মধ্যে পার্থক্য বের করা কঠিন। কারণ তারা সবাই অসাধারণ-অতুলনীয়। বঙ্গবন্ধুর অত্যন্ত বিশ্বস্ত, ঘনিষ্ঠ ও ভালোবাসার পাত্র। তারা যে বঙ্গবন্ধুর ভালোবাসার পাত্র ছিলেন, তা জীবন দিয়ে প্রমাণ করে গেছেন। বঙ্গবন্ধুর সঙ্গে কখনও বৈঈমানি করেননি। কিন্তু ১৯৭১ যারা পরাজিত হয়েছিল, তারা ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যা করে বাংলাদেশ থেকে বঙ্গবন্ধুর আদর্শ মুছে ফেলতে চেয়েছিল। খুনীদের সেই অপচেষ্টা সফল হয়নি। এখন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সবার ভরসা হয়েছেন।বঙ্গবন্ধুর রেখে যাওয়া স্বপ্ন বাস্তবায়ন করছেন তিনি। তবে আমাদের সেই অপশক্তির ব্যাপারে সজাগ থাকতে হবে।’

জেলহত্যা দিবসে শ্রদ্ধা জানাচ্ছেন রাজশাহীর মেয়র অনুষ্ঠানের শুরুতে শহীদ এএইচএম কামারুজ্জামান হেনাসহ জাতীয় চারনেতার প্রতিকৃতিতে মোমবাতি প্রজ্জ্বালন, বঙ্গবন্ধুসহ সব শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন এবং জাতীয় চার নেতার জীবনী পাঠ করা হয়।

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী