বগুড়ায় ‘বন্দুকযুদ্ধে’ পুরনো জেএমবি’র আমির নিহত

বগুড়া প্রতিনিধি
০৬ নভেম্বর ২০১৮, ১১:০৩আপডেট : ০৬ নভেম্বর ২০১৮, ১১:১৬

বন্দুকযুদ্ধ বগুড়ার শিবগঞ্জে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে পুরনো জেএমবি’র (জামাতুল মজাহিদিন বাংলাদেশ) আমির খোরশেদ ওরফে মাস্টার ওরফে সামিল (৩৮) নিহত হয়েছে। সোমবার (৫ নভেম্বর) রাতে উপজেলার পিরব ইউনিয়নের তাঁতীপুকুর এলাকা এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুই পুলিশ আহত হয়েছেন।

বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সনাতন চক্রবর্তী জানান, খোরশেদ পুরনো জেএমবি’র আমির। সে জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার ঘোনারপাড়া গ্রামের আবদুল খালেকের ছেলে। তার সাংগঠনিক নাম মাস্টার ওরফে সামিল।

তিনি আরও বলেন, সোমবার রাত দেড়টার দিকে বগুড়ার শিবগঞ্জ উপজেলার তাঁতীপুকুর এলাকায় কয়েকজন জঙ্গি নাশকতার জন্য গোপন বৈঠক করছিল। টহল পুলিশ ওই এলাকায় গেলে জঙ্গিরা পুলিশকে লক্ষ্য করে পিস্তল দিয়ে ৪-৫ রাউন্ড গুলিবর্ষণ করে। এসময় জানমাল রক্ষায় পুলিশও পাল্টা ১২ রাউন্ড গুলি করে। হামলাকারীরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে গেলে ঘটনাস্থলে জঙ্গি নেতা খোরশেদকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। তাকে দ্রুত উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। জরুরি বিভাগের চিকিৎসক পুলিশকে জানিয়েছে, দূরত্বের কারণে পথিমধ্যে রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। হাসপাতালে নেওয়ার পথে সে তার নাম ও পরিচয় প্রকাশ করেছে। ঘটনাস্থলে এক রাউন্ড গুলিভর্তি ৭.৬২ ক্যালিবারের একটি বিদেশি পিস্তল,একটি ওয়ান শুটার গান,২ রাউন্ড গুলি, একটি চাপাতি, একটি বার্মিজ চাকু, কিছু পাউরুটি ও কলার অংশ পাওয়া গেছে। জঙ্গিদের হামলায় আহত এসআই আহসান ও কনস্টেবল সাব্বিরকে পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় এ খবর পাঠানোর সময় শিবগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছিল।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের