চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবি’র আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
১৯ নভেম্বর ২০১৮, ১৫:৪৫আপডেট : ১৯ নভেম্বর ২০১৮, ১৬:৫৪

চাঁপাইনবাবগঞ্জ থেকে উদ্ধার পিস্তল ও ম্যাগাজিনসহ গুলি

চাঁপাইনবাবগঞ্জ থেকে ২টি বিদেশি পিস্তল ও ৪টি ম্যাগাজিনসহ ১৪ রাউন্ডগুলি উদ্ধার করেছে ৫৯ বিজিবি। রবিবার রাতে শিবগঞ্জ উপজেলার আজমতপুর সীমান্তের রিফিউজিপাড়া এলাকা থেকে এসব আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।

সোমবার দুপুর ১২টায় গণমাধ্যমের সামনে প্রেস ব্রিফিংকালে ৫৯ বিজিবি’র অধিনায়ক লে.কর্নেল এস এম সালাহ উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৫৯ বিজিবি’র আজমতপুর বিওপি’র একটি দল রাতে  রিফিউজিপাড়া এলাকার আর্ন্তজাতিক সীমানা পিলার ১৮০’র সাব পিলার ৯ এর পার্শ্ববতী এলাকায় তল্লাশি চালায়। এ সময় পাশের একটি বাঁশ বাগানের ভেতর আবর্জনার নিচ থেকে এসব আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।

তিনি জানান, এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। 

তিনি আরও জানান, সীমান্তে সব ধরনের অস্ত্র, গোলাবারুদ ও মাদক দ্রব্য চোরাচালানের বিরুদ্ধে বিবিজির এই অভিযান অব্যাহত রাখা হবে।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ