বগুড়ায় আ. লীগের নারী নেত্রীদের নিয়ে ক্যাম্পেইন

বগুড়া প্রতিনিধি
২০ নভেম্বর ২০১৮, ০৭:৪৬আপডেট : ২০ নভেম্বর ২০১৮, ০৭:৫৩

বগুড়ায় ক্যাম্পেইনে বক্তব্য রাখছেন এক নারী নেত্রী বগুড়া শহরতলির ছিলিমপুরে ‘নারীর জয়ে সবার জয়’ শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ নভেম্বর) দিনব্যাপী ছিলিমপুরের চার তারকা হোটেল নাজ গার্ডেনে ওই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল (ডিআই) রাজশাহী বিভাগীয় কার্যালয়ের আয়োজনে আঞ্চলিক এই নারী সম্মেলনে আট জেলার আওয়ামী মহিলা লীগ, যুব মহিলা লীগ এবং ডিআই ফেলো ও মাস্টার ট্রেইনাররা অংশ নেন।

সম্মেলনে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে দেশ। বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে বাংলাদেশ। উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে হবে। দেশের উন্নয়ন অগ্রগতিতে নারী-পুরুষের অবদান সমান। সকলের সম্মিলিত প্রচেষ্টায় দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে। আগামী জাতীয় নির্বাচনে সাধারণ আসনে নারীদের মনোনয়ন দেওয়ার দাবি জানান বক্তারা। তৃনমূল পর্যায় পর্যন্ত নারী নেতৃত্ব প্রতিষ্ঠার আহ্বান জানানো হয় ক্যাম্পেইন থেকে।

ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল রাজশাহী বিভাগীয় আঞ্চলিক ব্যবস্থাপক আফসানা বেবীর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন— মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ও রাজশাহীর নেত্রী মর্জিনা পারভীন, প্রফেসর ড. হাসনা হেনা, জয়পুরহাট জেলা আওয়ামী লীগ নেতা নন্দলাল পার্সি, পাবনা জেলা আওয়ামী লীগ নেতা শাওয়াল বিশ্বাস, ডিআই ফেলো ও জাপার কেন্দ্রীয় সদস্য আব্দুস সালাম বাবু, সিরাজগঞ্জের হাসনা হেনা, পাবনার শামীমা শিরিন, বগুড়ার হেফাজত আরা মিরা, স্বপ্না চৌধুরী, জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ডালিয়া নাসরিন রিক্তা, হাবিবা খাতুন ঝর্না, নাটোরের রত্না আহম্মেদ, নওগাঁর আফেলাতুন্নেছা, রাজশাহীর ইয়াসমিন রেজা ফেন্সি, শাম্মীম আজিজ, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল রাজশাহী বিভাগীয় উপআঞ্চলিক সমন্বয়ক মাছুদ আহম্মেদ প্রমুখ।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের