বিদেশিরা নয়, দেশের জনগণই নির্বাচনের বড় পর্যবেক্ষক: নাসিম

সিরাজগঞ্জ প্রতিনিধি
২৩ নভেম্বর ২০১৮, ১৮:৫৮আপডেট : ২৩ নভেম্বর ২০১৮, ১৯:১৬

  সিরাজগঞ্জে স্বাস্থ্যমন্ত্রী

বিদেশিরা নয়, দেশের জনগণই নির্বাচনের বড় পর্যবেক্ষক বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, ‘জনগণের প্রতি আস্থাহীন রাজনৈতিক দল বিএনপি নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের ওপর ভরসা করছে। নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ হবে। জনগণ ভোটের মালিক। এ নির্বাচনে জনগণ যাদের পক্ষে রায় দেবে, তারাই পরবর্তী সরকার গঠন করবে। আওয়ামী লীগের নেতৃত্বে ১৪ দল জনগণের রায় মেনে নেবে।’

শুক্রবার (২৩ নভেম্বর) সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়নে স্বাস্থ্য প্রকৌশল অধিদফতর ও এলজিইডি’র চলমান উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।

১৪ দলের মুখপাত্র বলেন, ‘জাতীয় ঐক্যফ্রন্টের নেতৃত্বে বিএনপি ও অন্যান্য দল নির্বাচনে অংশগ্রহণ করছে এটি সুখের কথা। আওয়ামী লীগও চায় দেশের নিবন্ধিত সব দল নির্বাচনে অংশ নিক। সব দলের অংশগ্রহণে প্রতিদ্বন্দ্বিতামূলক এ নির্বাচনে জয়ী হয়ে আওয়ামী লীগ আবারও সরকার গঠন করবে।’ কিন্তু কোনও দল যেন নির্বাচন থেকে সরে গিয়ে বিদেশিদের কাছে অসত্য অভিযোগ না করে সেজন্য তিনি সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানান।

তিনি আরও বলেন, ‘কোনও অন্যায় বা ভুল হলে তার বিচার দেশের জনগণই করবে।’

শেখ হাসিনার নেতৃত্বে সরকার গত ১০ বছরে যে উন্নয়ন করেছে তা অভূতপূর্ব উন্নয়ন উল্লেখ করে নাসিম বলেন, ‘নির্বাচনে নৌকার বিকল্প নেই। মানুষ শান্তিতে থাকতে চায়, উন্নয়ন চায়। শান্তি ও উন্নয়নের জন্য জনগণ আবারও নৌকায় ভোট দেবে। দেশের মানুষ জ্বালাও-পোড়াও রাজনীতি প্রত্যাখ্যান করেছেন। যারা এসব করে সেই দলকে মানুষ আর ভোট দেবে না।’

/এসটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের