একদিন পর চুরি যাওয়া নবজাতক মিললো আখক্ষেতে

পাবনা প্রতিনিধি
২৩ নভেম্বর ২০১৮, ২০:২৪আপডেট : ২৩ নভেম্বর ২০১৮, ২১:০১

পাবনা পাবনার ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চুরি যাওয়া সেই নবজাতককে একদিন পর উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৩ নভেম্বর) দুপুরে শহরের বেনারসি পল্লির কাছের ভূতেরগাড়ি এলাকার আখক্ষেত থেকে এই নবজাতককে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়।

দুদিন বয়সী কন্যাশিশুটিকে ফিরে পেয়ে মা রোজিনা খাতুন সবার প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, ‘আমার মতো আর যেন কারও শিশু চুরি না হয়।’ তিনি ঈশ্বরদী হাসপাতালের সিসি ক্যামেরা সংস্কারের দাবি জানান।

ঈশ্বরদী থানার ওসি বাহাউদ্দিন জানান, ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চুরি হওয়া নবজাতকটিকে আজ (শুক্রবার) দুপুরে শহরের বেনারসি পল্লি সংলগ্ন ভূতেরগাড়ি এলাকার আখক্ষেত থেকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তবে চুরির সঙ্গে জড়িত কাউকে এখনও গ্রেফতার করা যায়নি।

বুধবার (২১ নভেম্বর) ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন উপজেলার মুলাডুলি ইউনিয়নের বহরপুর গ্রামের রাশেদ আলীর স্ত্রী প্রসূতি রোজিনা খাতুন। ওই দিন রাত ৯টার সময় একটি কন্যাসন্তানের জন্ম দেন তিনি। এর কয়েক ঘণ্টা পর হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরে যান। কিন্তু অসুস্থ হয়ে পড়লে পরের দিন বৃহস্পতিবার সকাল ৬টায় ফের তাকে ঈশ্বরদী হাসপাতালে ভর্তি করা হয়। এদিন দুপুরে অজ্ঞাত এক মহিলা নবজাতকটিকে নিয়ে পালিয়ে যায়। এর ২৬ ঘণ্টা পর আজ শুক্রবার দুপুরে শিশুটি উদ্ধার হয়।

/এমএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের