জয়পুরহাট-১ (সদর ও পাঁচবিবি ) আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি সামছুল আলম দুদু এমপি। রবিবার (২৫ নভেম্বর) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি মনোনয়নপত্র বুঝে নেন।
এদিকে, জয়পুরহাট-২ (কালাই-ক্ষেতলাল-আক্কেলপুর) আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি। রবিবার দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়নপত্র বুঝে নেন তিনি।








