সিরাজগঞ্জের ৬টি আসনের দুটিতে নতুন মুখ

সিরাজগঞ্জ প্রতিনিধি
২৫ নভেম্বর ২০১৮, ২০:১৮আপডেট : ২৫ নভেম্বর ২০১৮, ২০:৩২

সিরাজগঞ্জের ছয়টি আসনে এই ছয়জন আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন সিরাজগঞ্জ জেলার ছয়টি আসনে আওয়ামী লীগের প্রার্থীদের মনোনয়নপত্র চূডান্ত করা হয়েছে। এর মধ্যে সিরাজগঞ্জ-৩ ও ৫ আসনে নতুন দুজনকে নৌকা প্রতীক দেওয়া হয়েছে। আর বাকি চারটি আসনে বর্তমান সংসদ সদস্যদেরই মনোনয়ন দেওয়া হয়েছে।

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ ) আসনে ডা. আব্দুল আজিজকে এবং সিরাজগঞ্জ-৫ (বেলকুচি ও চৌহালী) আসনে আব্দুল মমিন মণ্ডলকে নতুন করে মনোনয়ন দেওয়া হয়েছে। ৩ আসনের বর্তমান সংসদ সদস্য গাজী আমজাদ হোসেন মিলন মনোনয়ন বঞ্চিত হয়েছেন। আর ৫ আসনের বর্তমান সংসদ সদস্য আব্দুল মজিদ মণ্ডল নির্বাচন করবেন না ঘোষণা দেওয়ায়, তার ছেলে আব্দুল মমিন মণ্ডলকে মনোনয়ন দেওয়া হয়েছে। দলীয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

মনোনয়ন পাওয়া অন্য চারজন হলেন—সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদরের একাংশ) আসনে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। সিরাজগঞ্জ-২ (সদর ও কামারখন্দ) আসনে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না, সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া ও সলঙ্গা) আসনে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমামের ছেলে তানভীর ইমাম এবং সিরাজগঞ্জ-৬ আসনে (শাহজাদপুর) হাসিবুর রহমান স্বপন। তারা সবাই বর্তমান সংসদ সদস্য।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি