‘গুজব ছড়িয়ে লাভ নেই, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষই হবে’

সিরাজগঞ্জ প্রতিনিধি
২৬ নভেম্বর ২০১৮, ০০:৩৫আপডেট : ২৬ নভেম্বর ২০১৮, ০০:৫৫

কথা বলছেন মোহাম্মদ নাসিম

অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান নিয়ে কোনও সংশয় নেই বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, ‘বিএনপি-জামায়াত জোট ঐক্যজোটের নামে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিয়ে গুজব ছড়াচ্ছে। এ দেশের মানুষ বিএনপি-জামায়াত জোটের অপশাসন দেখেছে, তাদের আমলে হাওয়া ভবন, বাংলা ভাইসহ জঙ্গিবাদের উত্থান দেখেছে। তাদের জ্বালাও-পোড়াওয়ের রাজনীতিও দেখেছে মানুষ। জনবিচ্ছিন্ন এই রাজনৈতিক দলের নেতারা এখন নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়ে মিথ্যা অজুহাতে পালানোর চেষ্টা করছে। অসত্য বলা ও গুজব ছড়ানো তাদের পুরানো অভ্যাস। নির্বাচন নিয়ে তাদের এই গুজবে কান দেবেন না।’

রবিবার (২৫ নভেম্বর) দুপুরে সিরাজগঞ্জের কাজিপুরে যমুনা নদীর ভাঙন থেকে কাজিপুর খুদবান্ধি, শুভগাছা ও সিংড়াবাড়ী এলাকা সংরক্ষণ প্রকল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের আমলে গত ১০ বছরে যমুনা নদীর পশ্চিম পাড়ের ১ ইঞ্চি জমিও ভাঙনের কবলে পড়েনি। সিরাজগঞ্জ রক্ষায় তার সরকার প্রায় হাজার কোটি টাকার প্রকল্প গ্রহণ করেছে। বর্তমানে ৪৬৫ কোটি টাকা ব্যয়ে খুদবান্ধি, শুভগাছা ও সিংড়াবাড়ী এলাকা সংরক্ষণ প্রকল্পের কাজ চলমান রয়েছে। এ ছাড়া, সিরাজগঞ্জে এ সরকারের আমলে জাতীয় নেতা শহীদ এম. মনসুর আলীর নামে মেগা প্রকল্প শহীদ এম. মনসুর আলী মেডিক্যাল কলেজ ও ৫শ’ শয্যার হাসপাতাল নির্মাণ কাজ প্রায় শেষের দিকে। চার লেনের রাস্তাসহ অবকাঠামোগত অভাবনীয় উন্নয়ন হয়েছে। এ উন্নয়নের ধারা অব্যাহত রাখার স্বার্থে এ দেশের জনগণ নৌকা মার্কায় ভোট দেবে।’

মোহাম্মদ নাসিম বলেন, ‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকার কোনও বিকল্প নেই। মানুষ শান্তিতে থাকতে চায়, উন্নয়ন চায়। শান্তি এবং উন্নয়নের স্বার্থে জনগণ আবারও নৌকায় ভোট দেবে।’

তিনি আরও বলেন, ‘জনগণএবার নির্বাচনমুখী। সরকার দেশে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনে অঙ্গীকারাবদ্ধ। নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ রক্ষার দায়িত্ব সরকারের একার নয়। দেশের সব গণতান্ত্রিক রাজনৈতিক দলেরও দায়িত্ব রয়েছে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপুর্ণ নির্বাচন অনুষ্ঠানে সরকারকে সহযোগিতার। জনগণকেও এগিয়ে আসতে হবে।’

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের