জয়পুরহাট-২ আসনে নৌকার মাঝি এমপি স্বপন

জয়পুরহাট প্রতিনিধি
২৬ নভেম্বর ২০১৮, ১০:৫২আপডেট : ২৬ নভেম্বর ২০১৮, ১১:০৪

আবু সাঈদ আল মাহমুদ স্বপন জয়পুরহাট-২ (কালাই-ক্ষেতলাল-আক্কেলপুর) আসনে মনোনয়ন পেয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন। রবিবার স্বপনকে পুনরায় মনোনয়ন দিলে প্রার্থী নিয়ে চলা সব গুজবের অবসান হয়। বিভ্রান্তি দূর করতে দলীয় প্রধান শেখ হাসিনার স্বাক্ষরিত মনোনয়ন পত্র ফেসবুকেও আপলোড করা হয়। মনোনয়নের এ খবর এলাকায় পৌঁছা মাত্র নেতাকর্মীরা মিষ্টিমুখ করে।

ক্ষেতলাল বাজারের ব্যবসায়ী আব্দুল আলীম বলেন, ‘গত কয়েক দিন থেকেই এলাকায় গুজব চলছে,এবার দলীয় মনোনয়ন এমপি স্বপন পাচ্ছেন না। মনোনয়ন পাচ্ছেন জাতীয় পার্টির নেতা আবুল কাশেম রিপন। অথচ এলাকায় ওই নেতার কোনও পরিচিতি নেই। আমাদের আশা ছিল দলের হাইকমান্ড এতবড় ভুল করবে না। আমাদের কথাই সত্য হয়েছে। আমরা ভীষণ খুশি।’

একই কথা বলেছেন মুন্দাইল গ্রামের আব্দুল মান্নান বলেন, ‘গত পাঁচ বছরে এলাকার উন্নয়নের পাশাপাশি মানুষের কল্যাণে কাজ করায় এমপি স্বপনকে মানুষ এবার প্রতিদান দেবেন।’

এমপি স্বপন বলেন, ‘২০০৮ সালে জননেত্রী শেখ হাসিনা আমাকে জয়পুরহাট-২ আসনে মানুষের সেবা করতে খাদেম হিসেবে পাঠিয়েছিলেন। সেই থেকে আমি মানুষের কল্যাণে নিজেকে নিবেদিত রেখে এলাকার উন্নয়ন করেছি। আমি মনে করি আগামী নির্বাচনে এলাকার মানুষ অবশ্যই আমার মূল্যায়ন করবেন।’

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি