নাটোরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে যুবলীগ নেতা নিহত

নাটোর প্রতিনিধি
২৮ নভেম্বর ২০১৮, ১৪:৩৭আপডেট : ২৮ নভেম্বর ২০১৮, ১৬:১৭

জাহারুল ইসলাম নাটোরের লালপুর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে এক যুবলীগ নেতার মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আরও দুইজন। বুধবার (২৮ নভেম্বর) বেলা ১১টার দিকে এই ঘটনা ঘটে।

লালপুর থানার ওসি নজরুল ইসলাম জুয়েল জানান, নিহত জাহারুল ইসলাম (৩৫) লালপুর উপজেলার গোপালপুর পৌরসভার সিরাজীপুর এলাকার লুৎফর মোল্লার ছেলে এবং থানা যুবলীগের সাংগঠনিক সম্পাদক। আহত অপর দুই যুবলীগ কর্মী তুহিন এবং পান্থকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

ওসি নজরুল ইসলাম জুয়েল, প্রত্যক্ষদর্শী এবং স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তার নিয়ে এমপি আবুল কালাম আজাদ অনুসারী মোস্তাক গ্রুপ এবং জাহারুল গ্রুপের মধ্যে প্রায় এক মাস আগে সংঘর্ষ হয়। ওই সময় চারজন আহত হন। এই ঘটনার ধারাবাহিকতায় বুধবার সকাল ১১টার দিকে মোটরসাইকেলে জাহারুল, তুহিন ও পান্থ নর্থ বেঙ্গল সুগার মিল গেটের সামনের রাস্তা দিয়ে যাচ্ছিলেন। সুগার মিল প্রধান ফটকের সামনে পৌঁছালে প্রতিপক্ষরা জাহারুলদের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এসময় উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষে তিন জন রক্তাক্ত জখম হন। তাদের স্থানীয়রা উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। পথে জাহারুল মৃত্যুবরণ করে।

এই ঘটনায় দুপুর পর্যন্ত কোনও মামলা দায়ের হয়নি।

/এফএস/
সম্পর্কিত
কোরবানির পশু উৎপাদনে শীর্ষে কোন জেলা, কত কোটি বিক্রি
বিদেশি নাগরিককে হেনস্তা করে ভিডিও বানানো টিকটকার গ্রেফতার
একদিনে বজ্রাঘাতে ৮ কৃষকের মৃত্যু
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী