জুতা পায়ে শহীদ মিনারে প্রার্থীসহ বিএনপি নেতারা

রাজশাহী প্রতিনিধি
২৮ নভেম্বর ২০১৮, ১৮:৩৩আপডেট : ২৮ নভেম্বর ২০১৮, ১৮:৫৪

জুতা পায়ে শহীদ মিনারের বেদিতে বিএনপি নেতাকর্মীরা রাজশাহীতে মনোনয়নপত্র দাখিলের আগে জুতা পায়ে শহীদ মিনারের বেদিতে প্রার্থীসহ বিএনপি নেতাকর্মীরা সমাবেশ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার (২৮ নভেম্বর) রাজশাহী কোর্টের শহীদ মিনারে বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বিষয়টি নিশ্চিত করেছেন।

রাজশাহী সদর আসনের প্রার্থী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনুর পক্ষে মনোনয়ন জমা দিতে যান নেতাকর্মীরা। মনোনয়ন দাখিলের আগে বিএনপি নেতাকর্মীরা সমাবেশ করেন। এ সময় জুতা পায়েই শহীদ মিনারে ওঠেন নেতাকর্মীরা।

স্থানীয় লোকজন ও উপস্থিত পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলা জানা গেছে, দুই শতাধিক নেতাকর্মী নিয়ে মিজানুর রহমান মিনু ও মহানগর বিএনপির সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুল জুতা পায়ে শহীদ মিনারের বেদিতে ওঠেন। এ ঘটনায় কোর্ট এলাকার অনেকেই ক্ষোভ প্রকাশ করেন।

জুতা পায়ে শহীদ মিনারের বেদিতে বিএনপি নেতাকর্মীরা স্থানীয়রা জানান, জুতা পায়ে শহীদ মিনারে ওঠেন প্রার্থী মিজানুর রহমান মিনু, মোসাদ্দেক হোসেন বুলবুল, সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা, বোয়ালিয়া থানা বিএনপির সভাপতি সাইদুর রহমান পিন্টু, বিএনপি নেতা আসলাম সরকার, মহানগর যুবদলের সভাপতি আবুল কালাম আজাদ সুইটসহ নেতাকর্মীরা।

জুতা পায়ে শহীদ মিনারে ওঠার বিষয়ে মোসাদ্দেক হোসেন বুলবুল বলেন, ‘আমাদের কোনও নেতা বা কর্মী জুতা পায়ে শহীদ মিনারে ওঠেননি।’

/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের