নাটোরে বিএনপি কার্যালয়ের সামনে মোটরসাইকেলে অগ্নিসংযোগ, ভাঙচুর

নাটোর প্রতিনিধি
০২ ডিসেম্বর ২০১৮, ০৭:৩৪আপডেট : ০২ ডিসেম্বর ২০১৮, ০৭:৪০

 

নাটোরে বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে মোটরসাইকেলে অগ্নিসংযোগ নাটোরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে রাখা মোটরসাইকেলে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। এ সময় কার্যালয়ের সামনে থাকা আরও কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করার অভিযোগ উঠেছে। বিএনপির এ অস্থায়ী কার্যালয়টি জেলা বিএনপির সভাপতি ও সাবেক ভূমি উপমন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলুর বাড়িতে স্থাপিত। তবে স্থানীয় আওয়ামী লীগ ঘটনার সঙ্গে তাদের সম্পর্ক নেই বলে দাবি করেছে।

শনিবার (১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে এই ঘটনা ঘটে। খবর পেয়ে সদর থানা পুলিশ পুড়ে যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, একাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে স্থানীয় নেতাকর্মীদের নিয়মিত সভা ও আলোচনা চলে। শনিবার সন্ধ্যা ৬টার দিকে হঠাৎ ৫-৬টি মোটরসাইকেলে কিছু যুবক ঘটনাস্থলে পৌঁছে। তারা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে কার্যালয়ের সামনে রাখা একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। এ সময় আরও দুটি মোটরসাইকেলে তারা ভাঙচুর চালায়।

আমিনুল হক দাবি করেন, নির্বাচনে যাতে বিএনপি মাঠে নামতে না পারে সে জন্য ভীতি ছড়াতেই এমন ঘটনা ঘটানো হয়েছে।

বিএনপির সমর্থক জনৈক গোলাম মাওলা পুড়ে যাওয়া মোটরসাইকেলটির মালিক বলে জানান তিনি।

এ বিষয়ে জানতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের এমপি শফিকুল ইসলাম শিমুলের মোবাইলফোনে বারবার যোগাযোগ করেও কথা বলা সম্ভব হয়নি।

তবে এ ঘটনার সঙ্গে নিজেদের সম্পৃক্ততার কথা পুরোপুরি অস্বীকার করেছেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মালেক শেখ। তিনি বলেন, ‘জয় বাংলা’ হলো মুক্তিযুদ্ধের স্লোগান। এই স্লোগান দিয়ে আওয়ামী লীগের কেউ গাড়ি পোড়ানোর মতো ঘটনা ঘটাতে পারে না। গাড়িতে আগুন দেওয়া, ভাংচুরসহ সহিংসতার ইতিহাস বিএনপির রয়েছে।

তিনি অভিযোগ করেন, এটা বিএনপির একটা সাজানো নাটক। বিরোধীরা নিজেদের লোক দিয়ে ঘটনা ঘটিয়ে আওয়ামী লীগের ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা করছে।

সদর থানার ওসি জালাল উদ্দিন পুড়ে যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে যাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মোটরসাইকেলের প্রকৃত মালিককে পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় কেউ কোনও অভিযোগও দায়ের করেনি। অভিযোগ পেলে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

/টিটি/
সম্পর্কিত
কোরবানির পশু উৎপাদনে শীর্ষে কোন জেলা, কত কোটি বিক্রি
বিদেশি নাগরিককে হেনস্তা করে ভিডিও বানানো টিকটকার গ্রেফতার
একদিনে বজ্রাঘাতে ৮ কৃষকের মৃত্যু
সর্বশেষ খবর
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান