মানুষ জঙ্গিবাদের শাসন চায় না, শান্তি চায়: নাসিম

সিরাজগঞ্জ প্রতিনিধি
০৮ ডিসেম্বর ২০১৮, ২০:৪১আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৮, ২১:৩০

বক্তব্য দেন মোহাম্মদ নাসিম স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, দেশের মানুষ শান্তি চায়, উন্নয়ন চায়, কেউ অন্ধকারে ফিরে যেতে চায় না, কেউই জঙ্গিবাদের শাসন চায় না। শনিবার (৮ ডিসেম্বর) নির্বাচনি এলাকা সিরাজগঞ্জের কাজিপুরে পৃথক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন নাসিম। সরকার গঠনে জনগণের রায়ের কোনও বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি। নাসিম দুপুরে সোনামুখী ইউনিয়নের পরানপুর, সকাল বাজার, বিকালে স্থলবাড়ি ও সন্ধ্যায় ভানুডাঙ্গায় সমাবেশ করেন।

এসব সমাবেশে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘গ্রামগঞ্জে নির্বাচনি উৎসব শুরু হয়েছে। দেশ এখন নির্বাচনি জোয়ারে ভাসছে। বাংলার মানুষ বিশ্বাস করে শেখ হাসিনার কোনও বিকল্প নেই। গত ১০ বছরে দেশের যে উন্নয়ন হয়েছে, দেশ অন্ধকার থেকে আলোর পথে এগিয়েছে, মহাকাশ বিজয় হয়েছে, সমুদ্র সীমানা অর্জন হয়েছে। এসব সম্ভব হয়েছে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে।’ তাই উন্নয়নের নেত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা আগামী ৩০ ডিসেম্বর নৌকায় ধান তুলে সংসদে যাবেন বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সোনামুখী ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত সমাবেশ একপর্যায়ে নির্বাচনি সমাবেশে পরিণত হয়। এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজগর আলী। বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ শওকত হোসেন, সাধারণ সম্পাদক খলিলুর রহমান, ইউপি চেয়ারম্যান শাহজাহান আলী, উজ্জল কুমার ভৌমিক ও নুরুল ইসলাম মাস্টার।

বিএনপি-জামায়াত জোটকে উদ্দেশ করে নাসিম বলেন, ‘নির্বাচনে মনোনয়ন চূড়ান্ত করেছেন সুখের কথা, আনন্দের খবর। কিন্তু নির্বাচনকে কেন্দ্র করে কোনও চক্রান্ত করা হলে, জনগণ ভোটের মাধ্যমে তার সমুচিত জবাব দেবে।’ তিনি আরও বলেন, ‘ঐক্যফ্রন্টের নামে কতিপয় রাজনৈতিক এতিম বিএনপি জোটের সঙ্গে হাত মিলিয়ে নির্বাচনে অংশ নিয়েছে। জনবিচ্ছিন্ন এসব নেতাকেও জনগণ ভোটের মাধ্যমে জবাব দেবেন। নির্বাচনে তাদের চরম পরাজয় হবে।’

গত ১০ বছরে শেখ হাসিনা সরকার দেশে অভাবনীয় উন্নয়ন করেছে উল্লেখ করে এই আওয়ামী লীগ নেতা বলেন, ‘শুধু শহর নয়, বর্তমান সরকারের আমলে গ্রাম অঞ্চলের ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হয়েছে। রাস্তাঘাট অবকাঠামোগত উন্নয়ন হয়েছে।’

কোনও চক্রান্ত করে লাভ হবে না মন্তব্য করে নাসিম বলেন, ‘নির্বাচন ঠেকানোর ক্ষমতাও কারও নেই। বিশ্বের বিভিন্ন গণতান্ত্রিক দেশের মতো বাংলাদেশেও সংবিধান অনুযায়ী বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে নির্বাচন হবে।
নির্বাচন হবে অবাধ ও সুষ্ঠু। নির্বাচনি মাঠে যারা ফাউল করবে, জনগণ তাদের লালকার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেবে।’

আওয়ামী লীগের এ প্রেসিডিয়াম সদস্য বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্ব দেশের জনগণ আলোর পথ পেয়েছেন। কেউ আর অন্ধকার পথে, জঙ্গিবাদের পথে ফিরে যেতে চায় না। হাওয়া ভবনের শাসন দেখতে চায় না।’

/আইএ/এমওএফ/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম