কালিয়া উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন গ্রেফতার

নড়াইল প্রতিনিধি
১৭ ডিসেম্বর ২০১৮, ২০:১৯আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৮, ২০:১৯

গ্রেফতার

নড়াইল-১ আসনে আওয়ামী লীগ প্রার্থী কবিরুল হক মুক্তির সমর্থকদের ওপর হামলায় দায়ের করা মামলায় কালিয়া উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেনকে (৫৮) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৭ ডিসেম্বর) কালিয়ার জোঁকা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবীর বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গত শনিবার (১৫ ডিসেম্বর) রাতে কালিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা খান শামীম রহমান ওরফে ওছি খা বাদী হয়ে নড়াগাতি থানায় ৭৩ জনের নামে মামলা দায়ের করেন। এ মামলায় গত দু’দিনে বিএনপির ১৭ নেতাকর্মী ও সমর্থককে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন নড়াগাতি থানার ওসি আলমগীর কবির।

গত ১৪ ডিসেম্বর সন্ধ্যায় কালিয়া উপজেলার নড়াগাতি থানাধীন খাশিয়াল বাজার এলাকায় নড়াইল-১ আসনে বিএনপি প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলমের সমর্থকদের হামলায় কালিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা খান শামীম রহমান ওরফে ওসি খা, খাশিয়াল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খান রাসেল সুইটসহ আওয়ামী লীগের পাঁচ নেতাকর্মী আহত হন বলে অভিযোগ করা হয়।

এ ব্যাপারে বিএনপির নেতাকর্মীরা বলেন,‘খাশিয়াল বাজার এলাকায় বিএনপি প্রার্থীর পক্ষে প্রচার-প্রচারণাকালে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে উপজেলা চেয়ারম্যান শামীম রহমান ওসি খা কটূক্তি করেন।’

তবে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপির অভিযোগ অস্বীকার করে বলেন,‘বিএনপি প্রার্থীর সমর্থকরা অতর্কিতে কালিয়া উপজেলা চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা খান শামীম রহমান ওছি খাসহ পাঁচ নেতাকর্মীর ওপর হামলা চালায়। 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ