‘দেশে আওয়ামী লীগ ছাড়া অন্য কেউ কোনও উন্নয়ন করেনি’

সিরাজগঞ্জ প্রতিনিধি
১৯ ডিসেম্বর ২০১৮, ২৩:২১আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৮, ২৩:২৭

শিক্ষক সমাবেশে মোহাম্মদ নাসিম (ছবি– প্রতিনিধি)

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘দেশে আওয়ামী লীগ ছাড়া অন্য কেউ কোনও দৃশ্যমান উন্নয়ন করেনি। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত এক দশকে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে শক্তিশালী কাঠামোর ওপর দাঁড় করানো হয়েছে। স্বাস্থ্যসেবা খাতের উন্নয়নসহ দক্ষিণ এশিয়ায় সমৃদ্ধশালী দেশ হিসেবে বাংলাদেশকে পরিচিত করে দেশে উন্নয়নের জোয়ার সৃষ্টি করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের আমলেই স্কুল-কলেজ-মাদ্রাসাসহ কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করে শিক্ষার গুণগতমান উন্নত করা হয়েছে। উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে আবারও নৌকায় ভোট চাই।’

বুধবার দুপুরে নিজ নির্বাচনি এলাকা সিরাজগঞ্জের কাজিপুরে এক শিক্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেনকে ‘নীতি-আদর্শহীন মানুষ’ উল্লেখ করে মোহাম্মদ নাসিম বলেন, ‘যারা নিজের বিবেককে বিক্রি করেছেন, যাদের আদর্শ নেই, তারা দেশের জন্য কী করবেন –এমন প্রশ্ন রেখে ৩০ ডিসেম্বরের নির্বাচনে জনগণ সমুচিত জবাব দেবে। খালেদা জিয়ার দল ক্ষমতায় থেকে জঙ্গির উত্থান ঘটেছিল, হাওয়া ভবন প্রতিষ্ঠা করেছিল, দেশের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করেছে। তারা ভোট চাওয়ার নৈতিক অধিকার হারিয়েছে।’

তিনি বলেন, ‘ভোটকেন্দ্র থাকবে নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে, জনগণ থাকবে পাহারায়। কোনও ভয়ভীতি দেখিয়ে সাধারণ ভোটারকে দমিয়ে রাখা যাবে না।’

রানী দীনমনি বহুমুখী উচ্চ বিদ্যালয়ে মাঠে অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম। এতে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সাবেক এমপি তানভীর শাকিল জয়, উপজেলা চেয়ারম্যান মোজাম্মেল হক বকুল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন, সাধারণ সম্পাদক খলিলুর রহমান প্রমুখ।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান