চাঁপাইনবাবগঞ্জে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
২২ ডিসেম্বর ২০১৮, ১১:১৫আপডেট : ২২ ডিসেম্বর ২০১৮, ১১:১৫

গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে ইয়াবাসহ ৩ শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। শুক্রবার সন্ধ্যায় জেলার শিবগঞ্জ উপজেলার পিরোজপুর এলাকার একটি হোটেলের সমানে থেকে ১০৩৮ পিস ইয়াবাসহ তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো, ভোলাহাট থানার সুরানপুর এলাকার মৃত আজাহার আলীর ছেলে মাজিদ শাহ (৩২), শিবগঞ্জ থানার বালিয়াদীঘি আদলপাড়া এলাকার কুতুমুদ্দিনের ছেলে পুটু (৪২) ও একই এলাকার মৃত বুলুর ছেলে কোরবান (৩৫)।

চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব-৫ এর ক্যাম্প কমান্ডার স্কোয়াড্রন লিডার সাঈদ আব্দুল্লাহ আল মুরাদ জানান,‘গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি পিরোজপুর এলাকার কয়েকজন মাদক ব্যবসায়ী বিপুল পরিমাণ ইয়াবা বিক্রির জন্য অবস্থান করছে। এমন খবর পেয়ে র‌্যাবের একটি অপারেশন দল দ্রুত ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় ১০৩৮ পিস ইয়াবাসহ তাদের তিনজনকে আটক করা হয়। আটক  ইয়াবার মূল্য ৫ লাখ ১৯ হাজার টাকা।

তিনি আরও জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান