চাঁপাইনবাবগঞ্জে গণমাধ্যমকর্মীদের সঙ্গে জেলা রিটার্নিং কর্মকর্তার মতবিনিময় সভা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
২২ ডিসেম্বর ২০১৮, ১৫:১৫আপডেট : ২২ ডিসেম্বর ২০১৮, ১৫:১৯

মত বিনিময় সভা

একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে চাঁপাইনবাবগঞ্জে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এজেডএম নুরুল হক। শনিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন সিটি প্রেসক্লাব চাঁপাইনবাবগঞ্জের সভাপতি সাজেদুল হক, জেলা প্রেসক্লাবের সভাপতি এমরান ফারুক মাসুম ও  চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহিদুল হুদা অলকসহ আরও অনেকে।

এ সময় গণমাধ্যমকর্মীরা নিবার্চনের সুস্থ পরিবেশ বজায় রাখা, মাদক ব্যবসায়ী ও মাদকের মূল হোতাদের গ্রেফতার, বৈধ অস্ত্র জমা ও অবৈধ অস্ত্র উদ্ধার, সহিংসতা হয় এরকম চিহ্নিত এলাকায় নজরদারী বাড়ানোসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন। পরে জেলা রিটার্নিং কর্মকর্তা নির্বাচনের সার্বিক প্রস্তুতি ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়ে আলোচনা করেন।

এ সময় নির্বাচনে সাধারণ ভোটাররা যেন উৎসব মুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেজন্য সবার সহযোগিতাও কামনা করেন রিটার্নিং কর্মকর্তা।

তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সব ধরণের প্রস্তুতি নেওয়া হয়েছে। আর নির্বাচন পর্যবেক্ষণ এবং সংবাদ সংগ্রহের জন্য নির্বাচন কমিশনের নির্দেশনা মেনে চলার জন্য সাংবাদিকদের কাছ থেকে সহযোগিতা চান রিটার্নিং কর্মকর্তা।

মত বিনিময় সভায় প্রশাসনের অন্যান্য কর্তাব্যক্তিদের পাশাপাশি জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী