নাটোর-৩ আসনে নৌকার প্রার্থী পলকের ইশতেহার ঘোষণা

নাটোর প্রতিনিধি
২২ ডিসেম্বর ২০১৮, ২৩:৪৪আপডেট : ২২ ডিসেম্বর ২০১৮, ২৩:৪৪

নির্বাচনি ইশতেহার ঘোষণা করেন জুনাইদ আহমেদ পলক নাটোর-৩ (সিংড়া) আসনে নৌকার প্রার্থী আইসিটি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক তার নির্বাচনি ইশতেহার ঘোষণা করেছেন। শনিবার (২২ ডিসেম্বর) বিকালে নিজ বাসভবন সিংড়া পৌর এলাকায় এই ইশতেহার ঘোষণা করা হয়।

ইশতেহারে ২৭টি অঙ্গীকার করা হয়। এছাড়া বিগত ১০ বছরে সরকারে উন্নয়নের চিত্র— কৃষি খাত, কৃষিভিত্তিক শিল্প, সুস্বাস্থ্য ও সমন্বিত স্বাস্থ্য সেবা, সুশাসন ও জনগণের ক্ষমতায়ন, মানসম্পন্ন শিক্ষা ও যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থান, আধুনিক অবকাঠামো নির্মাণ, ক্রীড়া সংস্কৃতি ও বিনোদন, দারিদ্র্যতা হ্রাসকরণ ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা, নারীর ক্ষমতায়ন ও টেকসই উন্নয়ন, দীর্ঘমেয়াদি পরিকল্পনা ইত্যাদি তুলে ধরা হয়। ইশতেহারে ২০৪১ সালের মধ্যে সিংড়ার প্রতিটি গ্রামকে শহরে পরিণত করার অঙ্গীকার করা হয়।

উপজেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট ওহিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন— পৌর আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম শফিক, সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌসসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও অন্য নেতাকর্মীরা।

/আইএ/
সম্পর্কিত
কোরবানির পশু উৎপাদনে শীর্ষে কোন জেলা, কত কোটি বিক্রি
বিদেশি নাগরিককে হেনস্তা করে ভিডিও বানানো টিকটকার গ্রেফতার
একদিনে বজ্রাঘাতে ৮ কৃষকের মৃত্যু
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম