নেতাকর্মীদের ওপর হামলা, মামলা ও হয়রানির অভিযোগ ঐক্যফ্রন্ট প্রার্থীর

পাবনা প্রতিনিধি
২৪ ডিসেম্বর ২০১৮, ০৯:৫৯আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৮, ১০:১২

আবু সাইয়িদের সংবাদ সম্মেলন জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী অধ্যাপক আবু সাইয়িদ অভিযোগ করে বলেছেন, নির্বাচনি প্রচার শুরুর পর থেকে এখন পর্যন্ত তার ওপর ১২ বার হামলা চালানো হয়েছে। নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। ভোট থেকে বিরত রাখতে নেতাকর্মী সমর্থকদের নানাভাবে হুমকি ধামকি দেওয়া হচ্ছে। অভিযোগ দিলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। প্রশাসন যেন একটি বিশেষ দলের সভাপতি-সেক্রেটারি হিসেবে কাজ করছে।

রবিবার (২৩ ডিসেম্বর) পাবনার বেড়া পৌর সদরে নিজের বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন তিনি।

আবু সাইয়িদ বলেন, ‘যাদের প্রিজাইডিং অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে তারা সক্রিয়ভাবে আওয়ামী লীগ করে। দলীয় ক্যাডার ও নৌকার প্রার্থী টুকুর আত্মীয়-স্বজন। মোট কথা প্রিজাইডিং অফিসার দিয়ে ভোট কারচুপির অপচেষ্টা চলছে।’

তার অভিযোগ, এখন পর্যন্ত একটাও অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়নি। কোনও সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়নি। হামলা, ভাঙচুরের বিষয়ে প্রশাসনকে লিখিত অভিযোগ দিলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। হামলার সঙ্গে জড়িত একজনকেও গ্রেফতার করতে পারেনি পুলিশ। ক্ষমতাসীন দলের প্রার্থী রাতদিন নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করে চললেও কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

তিনি বলেন, প্রত্যেক ইউনিয়নে আওয়ামী লীগ ভুয়া নির্বাচনি অফিস বানিয়ে নিজেরাই আগুন দিয়ে পুড়িয়ে ধানের শীষের কর্মী সমর্থকদের ওপর দায় চাপাচ্ছে। পুলিশ সব জেনেও চোখ বুজে আছে। সুনির্দিষ্ট তথ্যসহ পুলিশকে অভিযোগ দিলেও কোনও একটিরও তদন্ত হয়নি। তার দাবি, সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হলে টুকু ১০ ভাগ ভোটও পাবেন না।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে নৌকার প্রার্থী অ্যাডভোকেট শামসুল হক টুকু বলেন,  ‘উন্নয়নের ধারাকে বাধাগ্রস্ত এবং ৩০ ডিসেম্বরের নির্বাচন প্রশ্নবিদ্ধ করার চক্রান্ত চলছে। ঐক্যফ্রন্টের প্রার্থী নিশ্চিত পরাজয় জেনে নিরপেক্ষ নির্বাচন প্রশ্নবিদ্ধ ও বানচালের ষড়যন্ত্র করছেন।’ তিনি গণফোরামে যোগ দিয়ে তথাকথিত ঐক্যফ্রন্টর প্রার্থী হিসেবে জামায়াতকে ল্যাং মেরে ধানের শীষের প্রার্থী হয়েছেন। জনগণ ভোটের মাধ্যমে তাকে বয়কট করবে বলে দাবি করেন টুকু।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে