দলীয় প্রার্থী শূন্য বগুড়া-৭ আসনে বিএনপি অন্য কাউকে সমর্থন দেবে না

বগুড়া প্রতিনিধি
২৭ ডিসেম্বর ২০১৮, ১৯:৫৬আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৮, ২০:০৮

বগুড়া দলীয় প্রার্থী শূন্য বগুড়া-৭ আসনে বিএনপি অন্য কোনও দল বা স্বতন্ত্র প্রার্থীকে সমর্থন দেবে না বলে জানিয়েছেন এই আসনের সাবেক এমপি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু। কোনও প্রার্থী বিএনপির সমর্থন পেয়েছেন বলে প্রচারণা চালানোকে গুজব বলেও উড়িয়ে দিয়েছেন তিনি। বৃহস্পতিবার (২৭ ডিসিম্বর) সাংবাদিকদের এসব কথা জানান খালেদা জিয়ার উপদেষ্টা।

হেলালুজ্জামান তালুকদার জানান, সরকার বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে খালেদা জিয়াকে নির্বাচন করতে দেয়নি। এখানে ধানের শীষের বিকল্প প্রার্থী করা হয়েছিল, গাবতলী উপজেলা চেয়ারম্যান মোরশেদ মিল্টন ও শাজাহানপুর উপজেলা চেয়ারম্যান সরকার বাদলকে। পদত্যাগ গৃহীত না হওয়ায় মিল্টনের এবং পদত্যাগ না করায় বাদলের প্রার্থীতা বাতিল করেছে আদালত। এই আসনে ধানের শীষের কোনও প্রার্থী থাকছে না। তাই বিএনপির হাই কমান্ডের নির্দেশে সেখানে অন্য কোনও প্রার্থীকে সমর্থন না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি ফোনে সব নেতাকর্মীদের অবহিত করা হয়েছে। নিজেদের প্রার্থী না থাকায় বিএনপির নেতাকর্মীরা কেউ কেন্দ্রে যাবেন না। কেউ প্রলুব্ধ হয়ে অন্য কোনও প্রার্থীর নির্বাচন করলে তার দায় দল (বিএনপি) নেবে না। নির্বাচনে জেতার জন্য কোনও কোনও প্রার্থী বিএনপি সমর্থন পেয়েছেন বলে যে প্রচারণা চালানো হচ্ছে, তা গুজব।

শাজাহানপুর উপজেলা যুবদলের সভাপতি এনামুল হক শাহীন জানান, বগুড়া-৭ আসন থেকে ষড়যন্ত্র করে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী বাতিল করা হয়েছে। এই আসন থেকে বিএনপি কাউকে সমর্থন দেয়নি। বিএনপি দলীয় কোনও নেতার সঙ্গে কোনও প্রার্থী আঁতাত করলে তার দায়ভার দল বহন করবে না।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান