গ্রামগঞ্জে নির্বাচনি উৎসব শুরু হয়েছে: নাসিম

সিরাজগঞ্জ প্রতিনিধি
২৯ ডিসেম্বর ২০১৮, ১৮:৫২আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৮, ১৮:৫২

কাজিপুরে শহীদ এম মনসুর আলী অডিটোরিয়াম পরিদর্শন করেন মোহাম্মদ নাসিম আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘দেশ এখন নির্বাচনি জোয়ারে ভাসছে। গ্রামগঞ্জে নির্বাচনি উৎসব শুরু হয়েছে। বাংলার চিরায়ত নবান্ন উৎসবের মতোই নির্বাচনি উৎসব এবং নৌকার গণজোয়ার সৃষ্টি হয়েছে।’ শনিবার (২৯ ডিসেম্বর) দুপুরে নিজ নির্বাচনি এলাকা সিরাজগঞ্জের কাজিপুরে শহীদ এম মনসুর আলী অডিটোরিয়াম পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

১৪ দলের মুখপাত্র বলেন, ‘বাংলার মানুষ বিশ্বাস করে শেখ হাসিনা ছাড়া কোনও বিকল্প নেই। গত ১০ বছরে দেশের যে উন্নয়ন হয়েছে তা শুধু এ দেশের মানুষ নয়, বিশ্ববাসীও স্বীকার করে। দেশ অন্ধকার থেকে আলোর পথে এগিয়ে গেছে, মহাকাশ বিজয় হয়েছে, সমুদ্র সীমানা অর্জন হয়েছে। এসব সম্ভব হয়েছে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে। তাই আশা করি, উন্নয়নের নেত্রী শেখ হাসিনা আগামী ৩০ ডিসেম্বর নৌকায় চড়ে সংসদে যাবেন।’

হামলা-মামলার কারণে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থীরা মাঠে নামতে পারছেন না এমন অভিযোগের বিষয়ে মোহাম্মদ নাসিম বলেন, ‘বিএনপি নেতৃত্বাধীন জোটের এমন অভিযোগ ভিত্তিহীন। জনগণ একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় নেতা নির্বাচনের জন্য প্রস্তুত হয়ে আছে। প্রায় এক মাস ধরে নির্বাচনি প্রচার-প্রচারণা চলছে। কিন্তু কোথাও বড় ধরনের কোনও ঘটনা ঘটেনি। সরকারের দৃঢ় পদক্ষেপ ও আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারির কারণে পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে রয়েছে।’

দেশজুড়ে নির্বাচনে বিচ্ছিন্ন ছোট খাটো দু-চারটি ঘটনা ঘটতে পারে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘নির্বাচনে তারা প্রচারে না নেমে, পোস্টার লিফলেট বিতরণ না করে, ঘরে বসে অসত্য অভিযোগ করে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর পায়তারা করছে।’ তিনি বলেন, ৩০ ডিসেম্বরের নির্বাচনে রেকর্ড সংখ্যক ভোটারের উপস্থিতি হবে এবং নিরাপদ ও নির্বিঘ্নে মানুষ ভোট উৎসবে যোগ দেবে।’

/আইএ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের