৬০০-তে ৬০০!

নওগাঁ প্রতিনিধি
০৪ জানুয়ারি ২০১৯, ১০:৫৯আপডেট : ০৪ জানুয়ারি ২০১৯, ১৫:৪৭

সারা জেরিন এবারের প্রাইমারি শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষায় সর্বোচ্চ ৬০০-তে ৬০০ নম্বর পেয়ে দেশসেরা হয়েছে সারা জেরিন। নওগাঁর মহাদেবপুর উপজেলার কলোনিপাড়ার বাসিন্দা সে। জেরিনের এমন সাফল্যে উচ্ছ্বসিত মহাদেবপুরবাসী।

সারা জেরিন মহাদেবপুর উপজেলার মালঞ্চ কিন্ডার গার্টেন থেকে এবার পিইসি পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষা দেওয়ার পর থেকে ভালো ফলের আশা ছিল তার। সবাইকে তাক লাগিয়ে ছয় পরীক্ষার সবগুলোতে ১০০-তে ১০০ নম্বর করে পায় জেরিন। জেরিনের বাবা সারোয়া হোসেন পেশায় একজন সরকারি চাকরিজীবী এবং মা গৃহিণী। দুই ভাইবোনের মধ্যে সারা জেরিন সবার ছোট।

জেরিনের বাবা সারোয়ার হোসেন বলেন, ‘পরিবারের চেষ্টা আর শিক্ষকদের নির্দেশনা মেনে চলাই ছিল সারা জেরিনের সাফল্যর অন্যতম কারণ।’ তিনি বলেন, ‘জেরিন স্কুল থেকে ফেরার পর রাতে আমি সারা দিনের পড়া ফলোআপ করতাম। এগুলো সাফল্যের ক্ষেত্রে কাজে লেগেছে।’

স্থানীয় মালঞ্চ কিন্ডার গার্টেনের প্রধান শিক্ষক তৌফিকুল ইসলাম বলেন, ‘সারা জেরিন ট্যালেন্ট মেয়ে। তার হাতের লেখা সবাইকে আকৃষ্ট করে। সে নিয়মিত পড়া তৈরি করে স্কুলে আসতো। তার ইচ্ছাশক্তিই তাকে দেশসেরা করেছে।’

সারা জেরিন বলে, ‘আমি পরীক্ষা দেওয়ার পর আশাবাদী ছিলাম ট্যালেন্টপুলে বৃত্তি পাবো। বড় হয়ে ডাক্তার হতে চাই আমি।’

নওগাঁ জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, ‘সারা জেরিন নওগাঁর গর্ব। সে প্রতিটি বিষয়ে শতভাগ নম্বর পেয়েছে। মফস্বল থেকেও যে ভালো ফল করা যায় তার প্রমাণ সে।’

/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের